১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু ১৬ এপ্রিল

১৪ এপ্রিল ২০২৩, ০৩:৪৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM

© ফাইল ফটাে

আগামী রবিবার (১৬ এপ্রিল) থেকে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হচ্ছে। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। ওই প্রবেশপত্র প্রিন্ট করে পরীক্ষায় অংশ নিতে হবে।

গতকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রত্যেক আবেদনকারীর অনুকূলে আপলোড করা হয়েছে। আগামী ১৬ এপ্রিল রাত ৮টায় থেকে এনটিআরসিএর ওয়েবসাইটে (www.ntrca.gov.bd বা http://ntrca.teletalk.com.bd) প্রবেশ করে প্রার্থীরা তাদের স্ব-স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রত্যেক আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে বিষয়টি জানানো হবে।

আগামী ৫ ও ৬ মে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ মে (শুক্রবার) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৬ মে (শনিবার) কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ১৭তম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষায় ২৪ দশমিক ৮৯ শতাংশ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এ পরীক্ষা ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তারা লিখিত পরীক্ষার অংশ নেয়ার জন্য নির্বাচিত হয়েছেন। স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন, স্কুল পর্যায়-২ এ ১৫ হাজার ৩৭৯ জন  এবং কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জনসহ ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন।

সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য ভিন্ন প্রশ্নপত্র, একাডে…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসুর জুলাই সংগ্রহশালা পরিদর্শনকালে লোডশেডিংয়ের কবলে মার্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
৩ মাসে সাতক্ষীরায় ৬৫ জনের আত্মহত্যা, অপমৃত্যু ১৩৬
  • ২৩ আগস্ট ২০২৬
খাল থেকে ব্রিজের বীমের লোহা তুলে নিলেন স্বেচ্ছাসেবকদল নেতা,…
  • ২৩ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ থেকে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১…
  • ২৩ আগস্ট ২০২৬