১৭তম নিবন্ধনন: পরীক্ষা শুরুর সাতদিন পূর্বে প্রবেশপত্র ডাউনলোড

০৯ এপ্রিল ২০২৩, ০৬:৫৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আগামী ৫ ও ৬ মে অনুষ্ঠিত হবে। পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

রোববার (৯ এপ্রিল) দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব মো. ওবায়দুর রহমান।

এনটিআরসিএ’র সচিব জানান, ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে থেকে প্রার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। এটি অনেক আগেই নির্ধারণ করা ছিল।

এতে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন। পরীক্ষায় অংশগ্রহণকারী হিসাবে পাশের হার ২৪ দশমিক ৮৯ শতাংশ। 

এর আগে গত ২২ ফেব্রুয়ারি রাতে ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন। পরীক্ষায় অংশগ্রহণকারী হিসাবে পাশের হার ২৪ দশমিক ৮৯ শতাংশ।

ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানায়, প্রিলিমিনারি টেস্টে স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায়ে পর্যায়ে মোট ১১ লাখ ৯৩ হাজার ১৭৮ জন পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৮ হাজার ৪৯২ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ের পরীক্ষার্থী ৯০ হাজার ১৯১ জন, স্কুল পর্যায়ের পরীক্ষার্থী ৩ লাখ ২ হাজার ৪২২ জন এবং কলেজ পর্যায়ে পরীক্ষার্থী ২ লাখ ১৫ হাজার ৮৭৯ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল-২ পর্যায়ে ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭০ হাজার ১৯৩ জনসহ সর্বমোট ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাশের হার ২৪ দশমিক ৮৯ শতাংশ।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬