৩২ হাজার শিক্ষক নিয়োগ

ঈদের আগে ভি-রোল ফরম পূরণ শুরু করতে চায় এনটিআরসিএ

০৯ এপ্রিল ২০২৩, ০৪:৪৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
ক্লাস নিচ্ছেন শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন (ভি-রোল) ফরম পূরণ ঈদের আগে শুরু করা হতে পারে। তবে বিষয়টি নির্ভর করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ওপর।

রোববার (৯ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এমন তথ্য জানিয়েছেন।

জানা গেছে, চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশের স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩২ হাজার ৪৬৮ জনকে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়েছে। সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন করা হবে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে অনলাইনে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ একটি লিংক তৈরি করেছেন। এই লিংকের সার্ভারে প্রার্থীদের তথ্য তথ্য এন্ট্রি করা হয়েছে। 

এনটিআরসিএ’র একটি নির্ভরযোগ্য সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ শুরুর সকল প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। অল্প কিছু কাজ বাকি রয়েছে। অবশিষ্ট সেই কাজ সুরক্ষা সেবা বিভাগ সম্পন্ন করবে। সেজন্য এখনো পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: ৫ম গণবিজ্ঞপ্তিতে কী ইনডেক্সধারীরা আবেদনের সুযোগ পাবেন?

ওই সূত্র আরও জানায়, দ্রুত সময়ের মধ্যে ভেরিফিকেশন শুরু করতে এনটিআরসিএ’র পক্ষ থেকে প্রতিনিয়ত সুরক্ষা সেবা বিভাগের কাছে অনুরোধ জানানো হচ্ছে। তবে সুরক্ষা সেবা বিভাগ থেকে তেমন কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। আসন্ন ঈদুল ফিতরের পূর্বে প্রার্থীদের অনলাইনে ভি-রোল ফরম পূরণ শুরু করতে চায় এনটিআরসিএ। তবে বিষয়টি নির্ভর করছে সুরক্ষা সেবা বিভাগের সদিচ্ছার ওপর।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ’র সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে অনলাইনে ভি-রোল ফরম পূরণ শুরু করতে চাই। আশা করছি ঈদের আগেই প্রার্থীদের ফরম পূরণের প্রক্রিয়া শুরু করতে পারব।

আরও পড়ুন: চতুর্থ গণবিজ্ঞপ্তি: নম্বরে এগিয়ে থাকা প্রার্থীদের সুপারিশ করেছে এনটিআরসিএ

তথ্যমতে, ২০২২ সালের ২২ ডিসেম্বর ৬৮ হাজার ৩৯০ জন শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ৫০৮ জন এবং মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি স্কুল-কলেজে ৩৬ হাজার ৮৮২ জন নিয়োগ দেওয়ার কথা জানানো। গত ২৯ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলতি বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত চলে। এক লাখের বেশি চাকরি প্রার্থী শিক্ষক হওয়ার আবেদন করেন। 

আবেদনকৃতদের তথ্য যাচাই-বাছাই শেষে গত ১২ মার্চ ৩২ হাজার ৪৩৮ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশের কথা রয়েছে।

তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
অপরাধ দমনে মোহাম্মদপুরে ৮০ সিসিটিভি ক্যামেরা, এআই দিয়ে নজরদ…
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশে ফিজিয়াট্রিস্টের তীব্র সংকট, হাতুড়ে চিকিৎসা নিতে গিয়ে প…
  • ১৪ নভেম্বর ২০২৬
১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950