সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন শিগগিরই

২৭ মার্চ ২০২৩, ০৪:৩২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
ক্লাস নিচ্ছেন শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ চলতি সপ্তাহে শুরু করা হবে। এবার অনলাইনে প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে সেটি অনলাইনেই জমা দিতে হবে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের কাজ তদারকি করছে। সুরক্ষা সেবা বিভাগের একজন কর্মকর্তা প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের তথ্য সার্ভারে নিচ্ছেন। তথ্য নেওয়ার কাজ করতে দুই/একদিন সময় লাগতে পারে। এরপর অনলাইনে ভেরিফিকেশনের লিংক দিয়ে দেওয়া হবে।

এনটিআরসিএ’র একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সোমবার (২৭ মার্চ) সুরক্ষা সেবা বিভাগের একজন কর্মকর্তা তাদের কার্যালয়ে এসেছেন। এনটিআরসিএ’র উপপরিচালক (শিক্ষাতত্ব ও শিক্ষামান) শাহীন আলম চৌধুরীর কক্ষে বসে তিনি তথ্য সংগ্রহ করছেন। এই প্রক্রিয়া শেষ হওয়া মাত্র ভেরিফিকেশন শুরু করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ’র সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সুরক্ষা সেবা বিভাগের কর্মকর্তারা নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের তথ্য সংগ্রহ করছেন। তথ্য সংগ্রহ শেষ হওয়ার পর তারা একটি লিংক আমাদের দেবেন। এরপর আমরা সেটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করব।

চলতি সপ্তাহে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম শুরু হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, তথ্য সংগ্রহের কাজ করতে দুই/একদিন সময় লাগতে পারে। আশা করছি চলতি সপ্তাহেই পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম শুরু করতে পারবো।

জানা গেছে, ২০২২ সালের ২২ ডিসেম্বর ৬৮ হাজার ৩৯০ জন শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ৫০৮ জন এবং মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি স্কুল-কলেজে ৩৬ হাজার ৮৮২ জন নিয়োগ দেওয়ার কথা জানানো। গত ২৯ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলতি বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত চলে। এক লাখের বেশি চাকরি প্রার্থী শিক্ষক হওয়ার আবেদন করেন। 

আবেদনকৃতদের তথ্য যাচাই-বাছাই শেষে গতকাল রোববার ৩২ হাজার ৪৩৮ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশনের পর নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে।

তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
অপরাধ দমনে মোহাম্মদপুরে ৮০ সিসিটিভি ক্যামেরা, এআই দিয়ে নজরদ…
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশে ফিজিয়াট্রিস্টের তীব্র সংকট, হাতুড়ে চিকিৎসা নিতে গিয়ে প…
  • ১৪ নভেম্বর ২০২৬
১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950