১৭তম নিবন্ধনের লিখিত পরীক্ষা শুরু ৫ মে

২৩ মার্চ ২০২৩, ০৪:০১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২১ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আগামী ৫ মে থেকে এই নিবন্ধনের লিখিত পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার (২৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সংস্থাটি।

এনটিআরসিএর পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মো. আবদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৫ মে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৬ মে একই সময়ে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে স্কুল-২ পর্যায়ে ১৫,৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২,৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭৩,১৯৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। এর আগে গত বছরের ৩০ ও ৩১ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়েছিল।

প্রিলিমিনারি টেস্টে স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায়ে মোট ১১,৯৩,৯৭৮ জন পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬,০৮,৪৯২ জন। তন্মধ্যে স্কুল-২ পর্যায়ের পরীক্ষার্থী ৯০,১৯১ জন, স্কুল পর্যায়ের পরীক্ষার্থী ৩,০২,৪২২ জন এবং কলেজ পর্যায়ে পরীক্ষার্থী ২,১৫,৮৭৯ জন।

এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ ও ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় স্কুল-২ পর্যায়ে ১৫,৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২,৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭৩,১৯৩ জনসহ সর্বমোট ১,৫১,৪৩৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের হার ২৪.৮৯%।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬