শূন্য পদের তথ্য চাইল এনটিআরসিএ

২২ মার্চ ২০২৩, ০৮:০০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদের তথ্য চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ২৩ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে শূন্য পদের তথ্য পাঠাতে বলা হয়েছে।

মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ। বিজ্ঞপ্তিটি বুধবার (২২ মার্চ) এনটিআরসিএ’র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন এনটিআরসিএ’র পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মো. আবদুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর আওতায় বর্তমানে সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণের কার্যক্রম চলছে। ইতোমধ্যে গত ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করা হয়েছে এবং ফলাফল ঘোষণা করা হয়েছে। বর্তমানে ঐচ্ছিক বিষয়ে লিখিত পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ (সংশোধিত) এর বিধি ৯ এর উপবিধি ২(খ) অনুযায়ী এলাকা, বিষয় ও পদ-ভিত্তিক নিরূপিত শিক্ষকের শূন্য পদের ভিত্তিতে প্রয়োজনীয়তা অনুযায়ী ঐচ্ছিক বিষয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা নির্ধারণ করতে হবে। সে মোতাবেক চলমান সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী ঘোষণার নির্মিত তাঁর জেলার শূন্যপদের তথ্য জানা প্রয়োজন।’’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে এনটিআরসিএ'র আওতায় ৪র্থ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পদসমূহ বাদ দিয়ে ২০২৩ সালের ৩০ এপ্রিল পর্যন্ত যেসকল পদ শূন্য হবে তার বিষয়ভিত্তিক তালিকার হার্ডকপি সংযুক্ত ছক মোতাবেক এনটিআরসিএ'র কার্যালয়ে এবং সফটকপি MS Excel-এ ইংরেজিতে টাইপ করে ফ্যাক্স নম্বর ০২-৪১০৩০০৪৯ ও ই-মেইল [email protected] যোগে আগামী ২৩ এপ্রিলের মধ্যে পাঠানোর নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’

তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
অপরাধ দমনে মোহাম্মদপুরে ৮০ সিসিটিভি ক্যামেরা, এআই দিয়ে নজরদ…
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশে ফিজিয়াট্রিস্টের তীব্র সংকট, হাতুড়ে চিকিৎসা নিতে গিয়ে প…
  • ১৪ নভেম্বর ২০২৬
১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950