৪র্থ গণবিজ্ঞপ্তি

আইসিটি-কম্পিউটার বিষয়ে সুপারিশপ্রাপ্তদেরও সনদ যাচাই হচ্ছে

১৮ মার্চ ২০২৩, ০৭:০১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার অপারেশন বিষয়ে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া ব্যক্তিদের সনদ যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের আগামী ৩০ মার্চের মধ্যে শিক্ষক নিবন্ধন সনদসহ শিক্ষকতা যোগ্যতার সনদ জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পািতবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘২০২২ সালের ২১ ডিসেম্বর প্রকাশিত ৪র্থ গণবিজ্ঞপ্তির আওতায় যে সকল প্রার্থী প্রভাষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি), প্রভাষক (কম্পিউটার অপারেশন), প্রদর্শক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি), কম্পিউটার (প্রদর্শক) এবং সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন সে সকল প্রার্থীদের নিবন্ধন পরীক্ষার সনদ এবং নিবন্ধন পরীক্ষায় আবেদনের সময় দাখিলকৃত কম্পিউটার/আইসিটি বিষয়ক শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাই করা প্রয়োজন।’’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘‘আগামী ৩০ মার্চের মধ্যে প্রত্যয়নপত্র/সনদের সত্যায়িত অনুলিপি আবশ্যিকভাবে আগামী নিম্নবর্ণিত ছক অনুযায়ী প্রয়োজনীয় তথ্যসহ সরাসরি এনটিআরসিএ'র কার্যালয়ে জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো।’’

এর আগে গত বুধবার অপর এক বিজ্ঞপ্তিতে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ১ম থেকে ৫ম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের সনদ যাচাইয়ের কথা জানায় এনটিআরসিএ।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬