চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল হতে পারে চলতি সপ্তাহে

১১ মার্চ ২০২৩, ০৭:১৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৪ AM
ক্লাস নিচ্ছেন শিক্ষক ও এনটিআরসিএর লোগো

ক্লাস নিচ্ছেন শিক্ষক ও এনটিআরসিএর লোগো © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগের প্রাথমিক সুপারিশের ফল চলতি সপ্তাহে প্রকাশ করা হতে পারে। তবে শিক্ষামন্ত্রীর অনুমতি না পেলে ফল প্রকাশে বিছুটা বিলম্ব হতে পারে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানিয়েছে, চতুর্থ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে টেলিটক। আগামীকাল রোববার (১২ মার্চ) ফল প্রকাশের বিষয়ে শিক্ষামন্ত্রীর অনুমতি চাওয়া হবে। এদিন অনুমতি পাওয়া গেলে আগামী দুই/তিনদিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

এনটিআরসিএ একটি সূত্র জানিয়েছে, রোববার (১২ মার্চ) সকালে এনটিআরসিএ’র চেয়ারম্যান এনামুল কাদের খানের শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার কথা রয়েছে। তিনি শিক্ষামন্ত্রীর মৌখিক অনুমতি নেওয়ার জন্য যাবেন। তবে শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ে না আসলে মন্ত্রণালয়ে যাওয়ার দিনক্ষণ পেছানো হবে।

ওই সূত্র আরও জানায়, চতুর্থ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশের বিষয়ে শিক্ষামন্ত্রীর মৌখিক অনুমতির প্রয়োজন বাকি। অনুমতি পাওয়া গেলে কীভাবে ফল প্রকাশ করা হবে সেটি ঠিক করা হবে। সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফল প্রকাশ করতে পারেন বলেও জানিয়েছে ওই সূত্র।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ’র সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চতুর্থ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশের সকল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এখন কেবল শিক্ষামন্ত্রীর অনুমতি নেওয়া বাকি। শিক্ষামন্ত্রীর অনুমতি পেল চলতি সপ্তাহে প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, ২০২২ সালের ২২ ডিসেম্বর ৬৮ হাজার ৩৯০ জন শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ৫০৮ জন এবং মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি স্কুল-কলেজে ৩৬ হাজার ৮৮২ জন নিয়োগ দেওয়া হবে। গত ২৯ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলতি বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত চলে। এক লাখের বেশি চাকরি প্রার্থী শিক্ষক হওয়ার আবেদন করেছেন।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬