৩৫ ঊর্ধ্বদের আবেদন সুপারিশ বিবেচনার সুযোগ নেই: এনটিআরসিএ

০৯ মার্চ ২০২৩, ০১:৫৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশের সুযোগ চাওয়া ৩৫ ঊর্ধ্ব নিবন্ধনধারীদের আবেদন বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বৃহস্পতিবার (৯ মার্চ) সংস্থাটির সচিব মো. ওবায়দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী শিক্ষক কর্মচারীদের চাকরিতে প্রথম প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। কিন্তু ৩৫ বছর ঊর্ধ্ব কিছু নিবন্ধন সনদধারী প্রার্থী ৩৫ বছর উত্তীর্ন হওয়া সত্ত্বেও নিয়োগ আবেদনের সুযোগ চেয়েএ নটিআরসিএ-এর বরাবর আবেদন দাখিল করছেন। 

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর ১১.৬
অনুচ্ছেদ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর ১১.৬ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ব্যবসায় ব্যবস্থাপনা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর ১৪.৬ অনুচ্ছেদে বর্ণিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদে আবেদনের সর্ব্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়।

উক্ত অনুচ্ছেদ সমূহে বর্ণিত বয়সসীমার বিরুদ্ধে নিবন্ধনকৃত প্রার্থীরা হাইকোর্ট বিভাগে রিট
মামলা নং- ১৩৯/২০১৯ দায়ের করেন। উক্ত মামলায় ২০১৯ সালের ২২ মে  আদেশ হয় যে, যে তারিখে সরকার বয়সসীমা নির্ধারন করেছে তার পূর্বে যারা নিবন্ধন সনদ অর্জন করেছে তাদের জন্য বয়সসীমা
প্রযোজ্য হবে না এবং উক্ত তারিখের পরে যারা নিবন্ধন সনদ অর্জন করেছে তাদের জন্য বয়সসীমা প্রযোজ্য হবে।

উক্ত রায়ের বিরুদ্ধে এনটিআরসিএ এর পক্ষ থেকে  সুপ্রিম কোর্টে সিভিল পিটিশন ফর লিভ টু আপীল মামলা নং ৩৯০০/২০১৯ দায়ের করা হয়। সিভিল পিটিশন ফর লিভ টু আপীল মামলা ৩৯০০/২০১৯ এর ২০২০ সালের ১১ অক্টোবরের  রায়ে হাইকোর্টের রিট পিটিশন নং- ১৩৯/২০১৯ এর ২২/০৫/২০১৯ খ্রি:
তারিখের রায় রদ্-রহিত (Expunged) করা হয়।

সিভিল পিটিশন ফর লিভ টু আপীল এর রায়ের বিষয়ে অধিকতর স্পষ্ট হওয়ার জন্য এনটিআরসিএ'র পক্ষ থেকে আইন ও বিচার বিভাগের মতামত চাওয়া হয় এবং সুপ্রিম কোর্টে একটি রিভিউ মামলা ৫৪/২০২২ দায়ের করা হয়। ইতোমধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামত প্রেরণ করা হয় এবং তাতে জানানো হয় যে, আপীল বিভাগ হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত রিট পিটিশন নং- ১৩৯/২০১৯ এর “Operative part" কর্তন করে রায় প্রদান করে। কাজেই, আপীল বিভাগের রায়ের প্রেক্ষিতে রিট পিটিশন নং- ১৩৯/২০১৯-এর বিগত ২২/০৫/২০১৯ খ্রি: তারিখের রায়ের সামগ্রিক কার্যকারিতা রদ্-রহিত করা হয়েছে। “আপীল বিভাগের রায়ে হাইকোর্ট বিভাগের প্রদত্ত নির্দেশনা বহাল নেই এবং বর্তমানে বিদ্যমান নীতিমালার আলোকে ৩৫ বছর উর্ধ্ব বয়সীদের চাকুরিতে প্রবেশের সুযোগ না থাকায় ৩৫ ঊর্ধ্ব বয়সসীমার নিয়োগ প্রত্যাশীদের আবেদন ও নিয়োগ
সুপারিশ বিবেচনার সুযোগ নেই।”

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬