১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ

২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:০১ PM
১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ © ফাইল ছবি

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে স্কুল-২ পর্যায়ে ১৫,৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২,৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭৩,১৯৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

পরে এনটিআরসিএর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়নের সদস্য এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে বিগত ৩০ ও ৩১ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়।

প্রিলিমিনারি টেস্টে স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায়ে মোট ১১,৯৩,৯৭৮ জন পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬,০৮,৪৯২ জন। তন্মধ্যে স্কুল-২ পর্যায়ের পরীক্ষার্থী ৯০,১৯১ জন, স্কুল পর্যায়ের পরীক্ষার্থী ৩,০২,৪২২ জন এবং কলেজ পর্যায়ে পরীক্ষার্থী ২,১৫,৮৭৯ জন।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র দিল এনটিআরসিএ

এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ ও ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় স্কুল-২ পর্যায়ে ১৫,৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২,৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭৩,১৯৩ জনসহ সর্বমোট ১,৫১,৪৩৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের হার ২৪.৮৯%।

পরীক্ষার ফলাফল http://ntrca.teletalk.com.bd/result/ লিংক থেকে বিস্তারিত জানা যাবে। তাছাড়া কৃতকার্য প্রার্থীদেরকে টেলিটক বাংলাদেশ লিঃ হতে SMS-এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেয়া হবে।

শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত করে সমালোচনায় ববি
  • ১৪ নভেম্বর ২০২৬
তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
অপরাধ দমনে মোহাম্মদপুরে ৮০ সিসিটিভি ক্যামেরা, এআই দিয়ে নজরদ…
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশে ফিজিয়াট্রিস্টের তীব্র সংকট, হাতুড়ে চিকিৎসা নিতে গিয়ে প…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950