চতুর্থ গণবিজ্ঞপ্তি: ১২ নম্বর শর্ত স্পষ্ট করলো এনটিআরসিএ

২৯ ডিসেম্বর ২০২২, ০৯:৫৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটাে

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের ১২ নম্বর শর্ত স্পষ্ট করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর ফলে এই ধারা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন হলো।

বুধবার (২৮ ডিসেম্বর) এনটিআরসিএ সদস্য শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১২ নম্বর পয়েন্টটি স্পষ্ট করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪র্থ গণবিজ্ঞপ্তির ১২ নম্বর শর্তে বর্ণিত স্কুল পর্যায়ে এমপিওভুক্ত প্রার্থীগণের আবেদনের বিষয়ে নিম্নরূপ স্পষ্টিকরণ করা হলো: “স্কুল-২ পর্যায়ের জুনিয়র মৌলভী (বর্তমানে ইবতেদায়ি মৌলভী), জুনিয়র শিক্ষক (সাধারণ) (বর্তমানে ইবতেদায়ি শিক্ষক), এবতেদায়ী ক্বারী পদে এমপিওভুক্ত কোন প্রার্থীর যদি স্কুল পর্যায়ের পদে যেমন: সহকারী শিক্ষক, সহকারী মৌলভী বা প্রদর্শক নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি স্কুল পর্যায়ে কোন পদে এমপিওভুক্ত না হন তবে স্কুল পর্যায়ের সহকারী শিক্ষক, সহকারী মৌলভী বা প্রদর্শক পদে আবেদন করতে পারবেন।’’

ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৪ নভেম্বর ২০২৬
শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত করে সমালোচনায় ববি
  • ১৪ নভেম্বর ২০২৬
তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950