বিশেষে সুপারিশপ্রাপ্তরা কি চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন?

২৭ ডিসেম্বর ২০২২, ০২:৪৯ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটাে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তবে এতে বিশেষ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের চূড়ান্ত সুপারিশপ্রাপ্তরা আবেদন করতে পারেবন কিনা তা নিয়ে প্রার্থীদের মনে প্রশ্ন জেগেছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) প্রার্থীদের মনে জাগ্রত হওয়া প্রশ্নটি নিয়ে এনটিআরসিএ’র একাধিক কর্মকর্তার সাথে কথা বলেছে দ্যা ডেইলি ক্যাম্পাস।

এনটিআরসিএ’র কর্মকর্তারা জানিয়েছেন, ইনডেক্স না থাকলে যে কেউ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের কোনো সমস্যা হবে না। বিশেষ ও তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপে যারা নিয়োগের সুপারিশ পেয়েছেন তারাও চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। 

এর কারণ হিসেবে এনটিআরসিএর কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ এবং তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপে যারা নিয়োগের সুপারিশ পেয়েছেন তাদের ইনডেক্স নেই। এই শিক্ষকদের ইনডেক্স পেতে অনেক সময় লাগবে। ফলে তারা চাইলে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশেষে সুপারিশপ্রাপ্তরা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। কেননা তাদের এখনো ইনডেক্স হয়নি। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে কেবল ইনডেক্সধারী শিক্ষকরা আবেদন করতে পারবেন না।

ধরুন বিশেষ সুপারিশপ্রাপ্তরা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করলেন। আবেদনের পর তাদের ইনডেক্স চলে আসলো। তখন চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশে কোনো সমস্যা হবে কিনা অথবা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়ার পর বিশেষের ইনডেক্স পেল সেক্ষেত্রে কী হবে? এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএ’র সচিব আরও বলেন, এটি অনেক পরের বিষয়। যারা বিশেষে সুপারিশ পেয়েছেন তাদের ইনডেক্স পেতে এখনো তিন থেকে চার মাস সময় লাগবে। এছাড়া চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে করা হবে সেটিও নির্দিষ্ট করে বলা সম্ভব না। কাজেই ভবিষ্যতে কি হবে না হবে সে বিষয়ে এখনই আগাম মন্তব্য করা সম্ভব হবে না। 

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬