যেভাবে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন ইনডেক্সধারীরা

২২ ডিসেম্বর ২০২২, ০১:১১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই গণবিজ্ঞপ্তিতে শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে ইনডেক্সধারী শিক্ষকদের।

 বুধবার (২১ ডিসেম্বর) এনটিআরসিএ সদস্য এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

জানা গেছে, স্কুল পর্যায়ে ইনডেক্সধারী শিক্ষকদের কলেজ পর্যায়ে শিক্ষক নিবন্ধন সনদ থাকলে তারা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নতুন নিয়োগ পেতে নিবন্ধিত কলেজের পদে আবেদন করতে পারবেন। অপরদিকে কলেজ পর্যায়ে এমপিওভুক্ত ইনডেক্সধারী প্রার্থীরা স্কুল পর্যায়ের নিবন্ধন সনদ থাকলে স্কুল পর্যায়ে আবেদন করতে পারবেন।

এনটি আরসিএ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘‘শিক্ষক নিয়োগ সংক্রান্ত পরিপত্রের ০৭ নং অনুচ্ছেদের কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করায় কর্মরত শিক্ষকদের (এমপিওভুক্ত) আবেদন করার সুযোগ নেই। তবে স্কুল পর্যায়ে যদি কোন নিবন্ধন সনদধারী (এমপিওভুক্ত) প্রাপ্ত প্রার্থীর কলেজ পর্যায়ের শিক্ষক নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি কলেজ পর্যায়ে এমপিওভুক্ত না হন তবে তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত কলেজ পর্যায়ের পদে ও প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। বিপরীতক্রমে কলেজ পর্যায়ে নিবন্ধন সনদ ধারী এমপিওভুক্ত প্রার্থীর যদি স্কুল পর্যায়ের শিক্ষক নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি স্কুল পর্যায়ে এমপিওভুক্ত না হন তবে তার নিবন্ধন সনদে উল্লিখিত স্কুল পর্যায়ের পদে ও প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন।’’   এতে আরও বলা হয়েছে, ‘‘এমপিওভুক্ত প্রার্থীর একটি পর্যায়ের (স্কুল/কলেজ) একাধিক শিক্ষক নিবন্ধন সনদ থাকলে উক্ত প্রার্থী ঐ পর্যায়ে আবেদন করতে পারবেন না। যেমন জনাব ‘ক’ ১০ম এবং ১৫শ' শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী শিক্ষক পদে নিবন্ধন সনদ অর্জন করেন। তিনি যদি ১০ম শিক্ষক নিবন্ধন সনদের মাধ্যমে নিয়োগ লাভ করে এমপিওভুক্ত হন তবে তিনি ১৫শ' শিক্ষক নিবন্ধন সনদ ব্যবহার করে সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন ন।  যদি কোন প্রার্থী কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত (এমপিওভুক্ত) হওয়া সত্ত্বেও তথ্য গোপন করে আবেদন করে নির্বাচিত হন তবে তার নির্বাচন বাতিল করা হবে এবং তার বিদ্যমান এমপিও বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’’

ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৪ নভেম্বর ২০২৬
শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত করে সমালোচনায় ববি
  • ১৪ নভেম্বর ২০২৬
তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950