যেকোনো সময় চতুর্থ গণবিজ্ঞপ্তি

২০ ডিসেম্বর ২০২২, ০৪:১২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৮ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটাে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ হাজার শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি যেকোনো সময় প্রকাশ করা হবে। ইনডেক্সধারী শিক্ষকদের রিট গণবিজ্ঞপ্তি প্রকাশে বাধা হবে না।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব মো. ওবায়দুর রহমান।

তিনি জানান, চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি নিতে আজ (মঙ্গলবার) সকালে আমাদের চেয়ারম্যান মহোদয় সচিবালয়ে গেছে। সেখান থেকে আজ অনুমতি নিয়ে আসলে আগামীকাল বুধবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এনটিআরসিএ’র সচিব জানান, ১৩তম নিবন্ধনধারীরা যে রিট করেছিল সেখানে আদালতের স্থগিতাদেশ পেয়েছি। চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশে এটি আমাদের সবচেয়ে বড় বাধা ছিল। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করার। চলতি সপ্তাহের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 

ইনডেক্সধারী শিক্ষকরা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ চেয়ে রিট করেছেন। এই রিট গণবিজ্ঞপ্তি প্রকাশে কোনো বাধা হবে কিনা; এমন প্রশ্নের জবাবে মো. ওবায়দুর রহমান আরও বলেন, ইনডেক্সধারীরা রিট করেছে। সেই রিটে আদালত রুল জারি করেছে। তবে রুলের কাগজপত্র আমরা এখনো পাইনি। এছাড়া আদালত তাদের বিষয়ে কি রায় দেবে সেটিও আমরা জানি না। এটি সময় সাপেক্ষ ব্যাপার। কাজেই গণবিজ্ঞপ্তি প্রকাশে এই রিট কোনো বাধা নয়।

ফেসবুক থেকে কত আয় করেন, জানালেন হাসনাত
  • ০৪ মার্চ ২০২৬
পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল, ৩ কর্মকর্তাকে নতুন দায়িত্ব
  • ০৪ মার্চ ২০২৬
সাহরির সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা‍
  • ০৪ মার্চ ২০২৬
ইরানে নতুন করে ইসরায়েলের হামলা, হাজার ছাড়াল নিহতের সংখ্যা
  • ০৪ মার্চ ২০২৬
বয়স কি শুধুই সংখ্যা, নারী-পুরুষের সম্পর্ক নিয়ে নতুন গবেষণায়…
  • ০৪ মার্চ ২০২৬
১৭ বছরের বিশৃঙ্খল শাসনের পর একদিনে সবকিছু পরিবর্তন সম্ভব নয…
  • ০৪ মার্চ ২০২৬