নিয়োগের পুনঃসুপারিশ পেলেন ২৭৬ জন

২০ ডিসেম্বর ২০২২, ০৩:০৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৮ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিপ্রাপ্ত ২৭৬ জনকে নিয়োগের পুনঃসুপারিশ করা হয়েছে। এদের মধ্যে ২৬৮ জনকে নিয়োগ সুপারিশ এবং ৮ জনকে এমপিও পদে প্রতিস্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিপ্রচার বলা হয়েছে, "৩য় গণবিজ্ঞপ্তির আওতায় শিক্ষা প্রতিষ্ঠানের ভুল চাহিদার কারণে যোগদান করতে পারেননি, যোগদান করেও এমপিও ভুক্ত হতে পারেননি, এমপিও পদে আবেদন করে নন-এমপিও পদে সুপারিশ প্রাপ্ত হয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের কারণে নিয়োগে নিষেধাজ্ঞা থাকায় যোগদান করতে পারেননি এরুপ প্রার্থীদের মধ্যে ২৬৮ (দুই শত আটষট্টি) জনকে নিয়োগ সুপারিশ এবং ৮ (আট) জনকে প্রাথমিক নির্বাচনের মাধ্যমে এমপিও পদে প্রতিস্থাপন করা হয়েছে।

সুপারিশপ্রাপ্ত প্রার্থী ও প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীকে এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে এসএমএস এর মাধ্যমে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীকে স্ব স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এনটিআরসিএর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ৩য় গণবিজ্ঞপ্তি সেবাবক্সের প্রতিস্থাপন মেন্যুতে অথবা সরাসরি ngiresult.teletalk.com.bd Link-এ Click করে ফলাফল দেখতে পাবেন।

সুপারিশপ্রাপ্ত প্রার্থীগণ উক্ত লিংক থেকে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোডপূর্বক প্রিন্টেড কপি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সুপারিশপত্রে উল্লিখিত তারিখের মধ্যে যোগদান করার জন্য অনুরোধ করা হলো।"

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬