চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশীদের অনশন স্থগিত

০৫ ডিসেম্বর ২০২২, ০৪:৪৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
চতুর্থ গণবিজ্ঞপ্তির দাবিতে অনশনরত শিক্ষকরা

চতুর্থ গণবিজ্ঞপ্তির দাবিতে অনশনরত শিক্ষকরা © সংগৃহীত

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিজেদের ডাকা আমরণ অনশন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরাম। সোমবার (৫ ডিসেম্বর) বিকালে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন সংগঠনটির নেতারা।

এর আগে দুপুরের পর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তাদের সাথে দেখা করেন ফোরামের বেশ কয়েকজন সদস্য। সেখানে বৈঠক শেষে অনশন কর্মসূচি স্থগিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরামের নেতা মো. সাব্বির আহমেদ। তিনি বলেন, আমাদের দাবি নিয়ে আমরা এনটিআরসিএ’র কর্মকর্তাদের সাথে বৈঠক করেছি। তারা গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আন্তরিক। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়া এবং ১৩তম নিবন্ধনধারীদের রিটের বিষয়টি সমাধান না হওয়ায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না এনটিআরসিএ।

তিনি আরও বলেন, এনটিআরসিএ’র কর্মকর্তা দ্রুত সময়ের মধ্যে বিষয়গুলোর সমাধান করে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। তাদের আন্তরিকতা এবং দেশের বর্তমান রাজনৈতিক অবস্থার কারণে আমাদের অনশন কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এর আগে দ্রুত সময়ের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে সোমবার সকাল থেকে এনটিআরসিএ’র সামনে অনশন কর্মসূচি পালন করেন বিভিন্ন নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা। পরে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ফোরামের নেতাকর্মীরা।

ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৪ নভেম্বর ২০২৬
শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত করে সমালোচনায় ববি
  • ১৪ নভেম্বর ২০২৬
তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950