বাড়ির কাছে ৩০০ শিক্ষকের সুপারিশ চলতি সপ্তাহে

০৫ ডিসেম্বর ২০২২, ১২:২৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটাে

তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের চলতি সপ্তাহে পুনঃসুপারিশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রায় ৩০০ শিক্ষককে নিজ বাড়ির কাছের প্রতিষ্ঠানে আবারও নিয়োগের সুপারিশ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের মধ্যে অনেকে প্যাটার্ন বহির্ভূত পদে সুপারিশ পেয়েছেন; অনেকের সার্টিফিকেট জেনারেল হলেও সুপারিশ করা হয়েছে কারিগরি শাখায়। এছাড়া নানা কারণে সুপারিশপ্রাপ্তদের অনেকেই যোগদান করতে পারেননি। আবার অনেকে যোগদান করলেও এমপিওভুক্ত হতে পারেনি। এসব প্রার্থীরা পরবর্তীতে এনটিআরসিএতে লিখিত আবেদন করেন। আবেদন যাচাই শেষে প্রায় ৩০০ জনকে নিয়োগের  পুনঃসুপারিশ করার সিদ্ধান্ত নেয় এনটিআরসিএ।

নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএ’র এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভুল চাহিদা, প্যাটার্ণ বহির্ভূতসহ আরও কিছু সমস্যার কারণে যোগদান করতে না পারা শিক্ষকদের মধ্যে  প্রায় ৩০০ জনকে নিজ বাড়ির কাছের প্রতিষ্ঠানে সুপারিশ করা হবে। চলতি সপ্তাহেই তারা নিয়োগের সুপারিশ পাবেন।

এ প্রসঙ্গে এনটিআরসিএ’র সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের মধ্যে অনেকেই আবেদন করেছিলেন। তাদের আবেদনগুলো যাচাই-বাছাই শেষে ৩০০ এর কিছু কম প্রার্থীকে নিয়োগের পুনঃসুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই ওয়েবসাইটে তাদের সুপারিশপত্র আপলোড করা হবে।

ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৪ নভেম্বর ২০২৬
শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত করে সমালোচনায় ববি
  • ১৪ নভেম্বর ২০২৬
তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950