এনটিআরসিএ’র সামনে জড়ো হচ্ছেন চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশীরা

০৫ ডিসেম্বর ২০২২, ১১:০৭ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
এনটিআরসিএ কার্যালয়ের সামনে চাকরিপ্রার্থীরা

এনটিআরসিএ কার্যালয়ের সামনে চাকরিপ্রার্থীরা © সংগৃহীত

দ্রুত সময়ের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আজ সোমবার থেকে আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করবেন চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরামের সদস্যরা। কর্মসূচি সফল করার লক্ষ্যে সোমবার সকাল থেকেই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন চাকরিপ্রার্থীরা।

চাকরিপ্রার্থীরা জানান, সোমবারের আমরণ অনশন কর্মসূচি সফল করতে দেশের বিভিন্ন জেলা থেকে নিবন্ধনধারীরা এনটিআরসিএ কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন। রাস্তায় যানজটের কারণে অনেকে এসে পৌঁছাতে পারেননি। শিগগিরই তারা কর্মসূচি পালন শুরু করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান তারা।

চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শাকিল বলেন, আমরা গত তিন বছর ধরে গণবিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছি। আমরা প্রিলি-রিটেন এবং ভাইভায় উত্তীর্ণ হয়ে নিবন্ধন সনদ অর্জন করেছি। আমাদের মধ্যে অনেকেরই বয়স শেষের দিকে। এই অবস্থায় দ্রুত সময়ের মধ্যে গণবিজ্ঞপ্তির প্রকাশ না হলে অনেকেরই শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে।

তিনি আরও বলেন, এনটিআরসিএ বারবার আমাদের আশ্বাস দিয়েছে। তবে তাদের সেই আশ্বাস বাস্তবায়ন হয়নি। অক্টোবর মাসে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চাইলেও সেটি করা হয়নি। এরপর নভেম্বর মাসের মধ্যে গণবিজ্ঞপ্তি দিতে চেয়েছিল। সেটিও বাস্তবায়ন হয়নি। তাই আমরা আর আশ্বাস চাই না। আমরা গণবিজ্ঞপ্তি চাই।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর এনটিআরসিএ’র কার্যালয়ের সামনে প্রতীকী অনশন কর্মসূচিতে নভেম্বরের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রতিশ্রুতি দেয় এনটিআরসিএ। তবে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি সংস্থাটি। এর আগে একাধিকবার এনটিআরসিএ চেয়ারম্যান এবং সচিব দ্রুত সময়ের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশের কথা বললেও সেটিও বাস্তবায়ন হয়নি। দাবি আদায়ে এবার আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা।

ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৪ নভেম্বর ২০২৬
শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত করে সমালোচনায় ববি
  • ১৪ নভেম্বর ২০২৬
তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950