যে জেলাগুলোতে হবে ১৭তম নিবন্ধনের প্রিলি পরীক্ষা

১৮ নভেম্বর ২০২২, ০৫:৫৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের অপেক্ষার অবসান হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাকের প্রায় তিন বছর পর আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর এই নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামী ৩০ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত স্কুল পর্যায় এবং স্কুল পর্যায়-২ এর প্রিলি পরীক্ষা অনুুষ্ঠিত হবে। পরেরদিন অর্থাৎ ৩১ ডিসেম্বর (শনিবার) কলেজ পর্যায়ের প্রিলি পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হবে।

এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের ৮টি বিভাগীয় শহরে ২৪টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, গাজীপুর ও ফরিদপুর জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে, রাজশাহী বিভাগের, বগুড়া, পাবনা, নওগাঁ এবং রাজশাহীতে; রংপুর বিভাগের গাইবান্ধা, দিনাজপুর ও রংপুরে; চট্টগ্রাম বিভাগের, রাঙামাটি, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া খুলনা বিভাগের যশোর, কুষ্টিয়া ও খুলান; বরিশাল বিভাগের পটুয়াখালী ও বরিশাল; ময়মনসিং বিভাগের জামালপুর ও ময়মনসিংহে এবং সিলেটে ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন করেন ১১ লাখ ৭২ হাজার ২৮৬ জন। স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রতিটি আবেদনের জন্য প্রার্থীদের কাছ থেকে ৩৫০ টাকা করে ফি নেওয়া হয়। সে হিসেবে আবেদন ফি থেকে এনটিআরসিএ’র আয় হয়েছে ৪১ কোটি ৩ লাখ টাকা। ২০২০ সালেই এই নিবন্ধনের প্রিলি এবং লিখিত পরীক্ষা নেওয়ার কথা থাকলেও সেটি আর নেয়া হয়নি।

বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950