বেতনসহ ইউএনএফপিএ-তে ইন্টার্নশিপের সুযোগ

০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ PM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:০২ PM
ইউএনএফপিএ

ইউএনএফপিএ © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের বেতনসহ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাতিসংঘের অধীন ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ)। ‘গ্লোবাল ইন্টার্নশিপ রোস্টার ২০২৫’-এর আওতায় নির্বাচিতদের এই সুযোগ প্রদান করা হবে। অংশগ্রহণকারীরা জাতিসংঘের গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত  আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধাসমূহ:
* অংশগ্রহণকারীরা নির্দিষ্ট স্টাইপেন্ড পাবেন।
* স্টাইপেন্ডের পরিমাণ নির্ভর করবে কাজের স্থানের ওপর এবং সাধারণত স্থানীয় মুদ্রায় প্রতি মাসের শেষে প্রদান করা হবে।
* ইউএনএফপিএ’র বিভিন্ন অফিসে কাজ করার সুযোগ থাকবে, ফলে ইন্টার্নরা তাঁদের পছন্দমতো কর্মস্থল বেছে নিতে পারবেন।
* ভবিষ্যতে জাতিসংঘ বা ইউএনএফপিএর অন্য কর্মসূচিতে কাজের সুযোগ পাওয়ার ক্ষেত্রেও সহায়ক হতে পারে।

আবেদনের যোগ্যতা:
* স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও সদ্য কৃতকার্য গ্র্যাজুয়েটরা।
* আবেদনকারীদের অন্তত একটি পূর্ণ অ্যাকাডেমিক বছর সম্পন্ন থাকতে হবে।
* স্নাতকোত্তর বা উচ্চতর ডিগ্রি অর্জনের পথে থাকা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
* যারা সর্বশেষ এক বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন, তাঁরাও যোগ্য।
* ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষ হতে হবে। এছাড়া সংশ্লিষ্ট অফিসের সরকারি ভাষায়ও পারদর্শিতা থাকতে হবে (আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ বা স্প্যানিশ)।
* ইউএনএফপি যদি আবেদনকারীর নিকট আত্মীয় (পিতা-মাতা, ভাই-বোন বা সন্তান) কর্মরত থাকেন, তবে তারা এই ইন্টার্নশিপের জন্য যোগ্য নন।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

ঢাকার সব পার্ক ও খেলার মাঠ হবে দখলমুক্ত ও আধুনিক: সংসদে প্র…
  • ১৫ জুলাই ২০২৬
৬ মাসে ৮৩০ সহিংসতা: ৮১% বিএনপি সংশ্লিষ্ট, জামায়াত ৩৪%, সাংব…
  • ১৫ জুলাই ২০২৬
স্টেডিয়ামের বাইরে আর্জেন্টিনার দুই উগ্র সমর্থক গোষ্ঠীর সংঘর…
  • ১৫ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষার্থীদের একাংশের শাহবাগ অবরোধ
  • ১৫ জুলাই ২০২৬
কাতারের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালিত 
  • ১৫ জুলাই ২০২৬
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence