সিনিয়র নার্স নিয়োগ দিচ্ছে ব্র্যাক, সাপ্তাহিক ২ দিন ছুটিসহ দেবে নানা সুবিধা

০২ আগস্ট ২০২৫, ০৩:৪৬ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৮:০৬ AM
সিনিয়র নার্স নিয়োগে আবেদন চলছে ব্র্যাকে

সিনিয়র নার্স নিয়োগে আবেদন চলছে ব্র্যাকে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। সংস্থাটি স্বাস্থ্য ও পুষ্টি (এইচসিএমপি) বিভাগে ‘সিনিয়র নার্স’ পদে কর্মী নিয়োগে ৩১ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩১ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক (এনজিও);

পদের নাম: সিনিয়র নার্স;

বিভাগ: স্বাস্থ্য ও পুষ্টি (এইচসিএমপি);

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক; 

আরও পড়ুন: অ্যাকশনএইডে চাকরি, নেবে অ্যাসোসিয়েট অফিসার

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: সাপ্তাহিক ছুটি ২দিন, উৎসব ভাতা বছরে ২টি, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: কক্সবাজারের টেকনাফ ও উখিয়া;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: ব্র্যাক ১২ ক্যাটাগরিতে নেবে ইয়াং প্রফেশনাল, অভিজ্ঞতা ছাড়াই সুযোগ আবেদনের

আবেদনের যোগ্যতা—

*নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারিতে বিএসসি/ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, আউটলুক) দক্ষতা থাকতে হবে; 

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: আকর্ষণীয় বেতনে চাকরি বেসরকারি উন্নয়ন সংস্থা আশায়, আবেদন স্নাতক পাসেই 

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৯ আগস্ট ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষা শুরু আজ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে আদালতে নারীর হট্টগো…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইফোন বিক্রি করে টাকা ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিম হত্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় নওগাঁয় প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৬১ জন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬