বাফুফেকে ৪০ লাখ টাকা জরিমানা করল ফিফা

১২ জানুয়ারি ২০২৪, ১০:৫৪ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৯ AM
বাফুফে ও ফিফা

বাফুফে ও ফিফা © লোগো ও ছবি

শৃঙ্খলাজনিত কারণে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের কারণে ফিফার ডিসিপ্লিনারি কমিটি বাফুফেকে ৩০ হাজার ২৫০ সুইস ফ্রা জরিমানা করেছে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪০ লাখ টাকা। 

ফিফার বড় আর্থিক জরিমানার মুখে পড়বে বাফুফে, এই শঙ্কা ছিল অনেক আগে থেকেই। তিন ম্যাচের ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে বিষয়টি ফিফার ডিসিপ্লিনারি কমিটিতে ওঠে। ডিসিপ্লিনারি কমিটি নানা পর্যালোচনা বাফুফেকে এই শাস্তি দিয়েছে।

বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে প্রথম ম্যাচ ছিল মালদ্বীপের মালেতে। ১২ অক্টোবর সেই ম্যাচে দলীয় শৃঙ্খলা (৬ ফুটবলার ব্যক্তিগতভাবে) ভঙ্গের জন্য ৫ হাজার সুইস ফ্রা জরিমানা হয় সংস্থাটির। এরপর ১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে ফিরতি লেগে হোম ম্যাচে সিকিউরিটি রুল ভঙ্গ করা হয়, গ্যালারিতে ফায়ার ওয়ার্কসের জন্য ১৪ হাজার সুইস ফ্রা জরিমানা হয়েছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত সেই ম্যাচের এক পর্যায়ে দর্শক মাঠে প্রবেশ করেছিল।

সবশেষ ১৭ অক্টোবরের ঘটনা পুনরাবৃত্তি হয়েছে গত ২১ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের হোম ম্যাচে লেবাননের বিপক্ষে। এই ম্যাচেও নিরাপত্তার কমপ্ল্যায়েন্স, গ্যালারিতে ফায়ার ওয়ার্কসের কারণে এই ম্যাচে জরিমানা হয়েছে ১১ হাজার ২৫০ সুইস ফ্রা।

যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন শাস্তি লঘু করার জন্য ফিফার কাছে অনুরোধ করেছিল। তবে সেই অনুরোধে অবশ্য কাজ হয়নি। বিশ্বকাপ বাছাইয়ে অনুষ্ঠিত দক্ষিণ আমেরিকা ও এশিয়ান অঞ্চলের ম্যাচগুলো শাস্তির আওতায় এনেছে ডিসিপ্লিনারি কমিটি। ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশও শৃঙ্খলা ভঙ্গের শাস্তি পেয়েছে।

বিরোধী দলের লংমার্চের কারণে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা ব্যাটার কে—জানালেন ম্যাক্সওয়েল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬