মোদিকে পদ্মা সেতু দেখার আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা

০৭ সেপ্টেম্বর ২০২২, ০১:২১ PM
হাসিনা-মোদি

হাসিনা-মোদি © সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদ্মা সেতু দেখতে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দ্বিপাক্ষিক বৈঠকে এই আমন্ত্রণ জানানো হয়।

বুধবার (৭ সেপ্টেম্বর)  নয়াদিল্লীতে এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, মঙ্গলবার হায়দ্রাবাদ হাউজে দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীকে এই আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানোর কারণ হচ্ছে এই পদ্মা সেতুর কারণে শুধু বাংলাদেশ নয়, এই অঞ্চলের সব দেশই কম-বেশি উপকৃত হবে।

আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম ৭ মাসের মধ্যে সর্বনিম্ন।

এর আগে, মঙ্গলবার মঙ্গলবার দুপুর ২টার দিকে নয়াদিল্লীতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হয়। হায়দ্রাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের সম্পর্ক পর্যালোচনা এবং আরও জোরদারের বিষয়ে আলোচনা করেছেন। বৈঠক শেষে উভয় দেশের প্রতিনিধিদের মাঝে সাতটি সমঝোতা স্মারক সই হয়।

জাল প্রবেশপত্র নিয়ে ইবি কেন্দ্রে ভর্তিচ্ছু; মুচলেকায় মুক্তি
  • ০৩ এপ্রিল ২০২৬
হামের উপসর্গে আক্রান্ত হয়ে গোপালগঞ্জে ভর্তি ৪৩, মৃত্যু ১
  • ০৩ এপ্রিল ২০২৬
দেশের ২৫ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নকলে শীর্ষে কুমিল্লা ভিক্…
  • ০৩ এপ্রিল ২০২৬
আলজেরিয়ার সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ছ…
  • ০৩ এপ্রিল ২০২৬
গরমে বরফ দিয়ে শরবত নাকি বরফ ছাড়া শরবত—কোনটা উপকারী
  • ০৩ এপ্রিল ২০২৬
আজ কত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি?
  • ০৩ এপ্রিল ২০২৬