প্রধানমন্ত্রীর ভারত সফরে বাদ পররাষ্ট্রমন্ত্রী

০৫ সেপ্টেম্বর ২০২২, ১২:২৫ PM
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন © সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে ছাড়াই ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। এ সফর থেকে ‘বাদ পড়েছেন’ পররাষ্ট্রমন্ত্রী। ভারতের দিল্লি যেতে পারেননি ড. এ কে আবদুল মোমেন।

সোমবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে জানায়, শারীরিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল করা হয়েছে।

সরকারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘বেশ কিছুদিন ধরে নানা ধরনের মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সমালোচনার জন্ম দিয়েছেন। আর সম্প্রতি শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা নিয়ে বিতর্ক আরও খারাপের দিকে গেছে। তাই তাকে এ সফর থেকে বাদ দেওয়া হয়েছে।’

তবে এ তথ্য মানতে নারাজ পররাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ জনেরা। তাদের মতে- ড. এ কে আবদুল মোমেন শারীরিক অসুস্থতার ফলে সফরে যাননি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, নিয়ম অনুযায়ী দেশের সরকার প্রধান যখন কোনো রাষ্ট্রীয় সফরে যান, পররাষ্ট্রমন্ত্রী অবশ্যই তার সফরসঙ্গী হন।

আরও পড়ুন: বিদেশ নয়, আগে নিজের দেশ ভ্রমণের পরামর্শ শিক্ষামন্ত্রীর

এর আগে রোববার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রীর ভারত সফরে সঙ্গী হচ্ছেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, রেলপথ-মন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থনীতি-বিষয়ক উপদেষ্টা এবং বেসরকারি শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি প্রতিমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রীসহ মোট ১৭১ জন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence