স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানী, সম্পাদক রাজীব

০৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৫০ AM
এস এম জিলানী ও রাজীব আহসান

এস এম জিলানী ও রাজীব আহসান © ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম জিলানী। আর সাধারণ সম্পাদক করা হয়েছে রাজীব আহসানকে। 

রোববার (৪ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই বিজ্ঞপ্তি স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার আংশিক কমিটিও ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় আংশিক কমিটিতে ১নং সহ-সভাপতি ইয়াছিন আলী। ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নাজমুল হাসানকে।

আরও পড়ুন: ঢাকায় পড়তে এসে ধর্ষণের শিকার, কোলকাতায় পালিয়ে গেলেন মেডিকেল ছাত্রী

ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন শফিউদ্দিন সেন্টু আর সাধারণ সম্পাদক করা হয়েছে জাকির হোসেনকে। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন ওমর ফারুক।

আর ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক করা হয়েছে আজিজুর  রহমান মোসাব্বিরকে। এছাড়া যগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন  ফরিদ হোসেন।

ট্যাগ: বিএনপি
মধ্যরাতে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মহাসড়ক অবরোধ
  • ১৯ জুন ২০২৬
ছুটির দিনের সকালে বিশ্বে বায়ুদূষণে ঢাকা তৃতীয়, ৯ স্থানে দূষ…
  • ১৯ জুন ২০২৬
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
  • ১৯ জুন ২০২৬
শুধু ঘাম নয়, ভুল পোশাকেও বাড়তে পারে র‌্যাশ ও ত্বকের সংক্রমণ
  • ১৯ জুন ২০২৬
দুপুরের মধ্যে যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৯ জুন ২০২৬
জয়ের জন্য মরিয়া ব্রাজিলের সামনে দুর্বল হাইতি, একাদশে থাকছ…
  • ১৯ জুন ২০২৬