ফেনীতে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় মামলা, কারাগারে ৬

১৮ জুন ২০২৬, ১১:০৪ PM
গ্রেপ্তার ছয়জন (মাঝে)

গ্রেপ্তার ছয়জন (মাঝে) © সংগৃহীত

ফেনী শহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা হয়েছে। এতে ১০ জনের নাম উল্লেখসহ আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জুন) ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোনেম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করেন।

মামলায় আসামিরা হলেন মো. জামিউল ইসলাম রাসেল (২০), ইসতিয়াক মাহমুদ শাওন (১৯), তাসফিরুল ইসলাম তাসফি (১৯), ইফতেখার আহমেদ ফাহিম (১৯), কাজী রশিদ আহম্মেদ রাব্বী (৩০), গালিব (২১), গোলাম রহমান জিলানী (৩৫), সাব্বির হোসেন ফাহিম (২৫), অয়ন (১৯) ও সায়মন (২২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) সকালে ফেনী পৌরসভার রেলস্টেশন সড়ক এলাকায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমদ চৌধুরী নাসিমের ছবি সংবলিত ব্যানার নিয়ে মিছিল করেন। এ সময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রম সচল রাখার পক্ষে উসকানিমূলক স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিলের জন্য একত্র হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা দ্রুত সেখান থেকে সরে যান। পরে স্থানীয়দের তথ্য, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় কালিদহ ইউনিয়নের আলোকদিয়া এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে চারজনসহ মোট ছয়জনকে আটক করা হয়। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম-পরিচয় পাওয়া যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তার ও পলাতক আসামিরা মোবাইল ফোনের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে মিছিলের জন্য সমবেত হন। তাদের ব্যবহৃত কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের রেজিস্ট্রেশন কার্ড ইস্যুর …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষর্থী ভর্তি বাড়াতে লিফলেটের সঙ্গে হাট-বাজারে মাইকিংয়ের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পূর্ববিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাত, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এশিয়া কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9