‘ডার্ট রোড-আনপেইভড রোড’ বললে বুঝতেন— ভাইরাল বক্তব্যের ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৮ জুন ২০২৬, ১০:৫৪ PM
জিবা আমিন খান

জিবা আমিন খান © সংগৃহীত

ভাইরাল বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন নারী সংসদ সদস্য জিবা আমিন খান। তিনি বলেন, ‘আমি কী বুঝাব বলেন! আমাদের দেশের রাস্তাগুলোর যে অবস্থা, আমি তো ‘কাঁচা রাস্তা’ সঠিক বাংলা বলেছি। আমি কী বলব? ডার্ট রোড বা আনপেইভড রোড বললে বুঝবেন? আনপেইভড রোড আর ডার্ট রোড বললে তো বুঝতেন না। এজন্য আমি ‘কাঁচা রাস্তা’ বলেছি।’

এর আগে জাতীয় সংসদে দেওয়া ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা। দ্য রাস্তাস আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন, দিস ইজ ডিউ টু দুর্নীতি। দ্যাট ইউ হ্যাভ সিন, ফ্রম দ্য প্রিভিয়াস রিজিম’ এমন বক্তব্য নিয়ে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়।

জেবা আমিন, ‘আমাদের রংপুর-৬-এর যিনি সংসদ সদস্য, উনি প্রথমে বলেছেন ‘কাঁচা রাস্তা’। ওনাকে উল্লেখ করে আমি রংপুর-৬-এ যাতে কাজগুলো সুন্দর করে হয়, ওই জন্য ‘কাঁচা রাস্তা’ আমি উল্লেখ করেছি।’

এর আগে মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে জেবা আমিন খান বলেন, ‘মাননীয় স্পিকার আমি লক্ষ্য করেছি যে, কিছুক্ষণ আগেই আমাদের এক সাংসদ ভাই বলেছেন, আপনারা যদি আমাদের সংসদে বিরোধী দলে থাকেন অসুবিধা নাই। কিন্তু আপনারা এর নিশ্চয় বাজেটে আরও কিছু ভালো আছে যেটা আপনারা বলতে পারেন এই বক্তব্যে। মাননীয় স্পিকার রংপুর ছয় (আসনের) সংসদ সদস্যের কিছু উত্তর দিতে চাচ্ছি।

উনি ২ দিন আগে কিছু কথা বলেছেন, ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা, উনি হয়তো বা ভুলে গিয়েছেন যে একচুয়ালি বাংলাদেশের রাস্তাগুলো যদি আপনারা আমরা যারাই আমাদের রুট লেভেলে যাই, দ্য রাস্তাজ আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন। দিস ইস ডিউ টু দুর্নীতি দ্যাটস বিহ্যাব সিন। ফ্রম দ্য প্রিভিয়াস রিজিম। দে হ্যাভ লুটেড, লিটরেলি লুটেড দ্য কান্ট্রি। কোন বড় বড় উন্নয়নের প্রকল্প করেছেন ওনারা। কিন্তু জনগণের উন্নয়নের জন্য কোনো কাজ করেননি। যার জন্য আমাদের এই কাঁচা রাস্তাগুলা এখনো আছে। দে আর অনলি ইন গভর্নমেন্ট ফর লাস্ট, হানড্রেড প্লাস স্পেস, সো ইউ সাম গিভ টাইম টু আওয়ার গভর্নমেন্ট।’

পাবনায় গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের
  • ১৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে …
  • ১৭ অক্টোবর ২০২৬
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
  • ১৭ অক্টোবর ২০২৬
মুচলেকা দিয়ে যে শর্তে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে
  • ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির
  • ১৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে অনলাইন প্রতারণা চক্রের আরও ৩ সদস্য গ্রেপ্তার
  • ১৭ অক্টোবর ২০২৬