বঙ্গবন্ধু হত্যার পেছনের ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠন ডিসেম্বরে

৩১ আগস্ট ২০২২, ১১:৪৮ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান © সংগৃহিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিশন চলতি বছরেই গঠনের কথা জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বরের পর এবং ৩১ ডিসেম্বরের আগে আমরা একটি কমিশন গঠন করে দেবো। সেই কমিশন বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে যারা ছিল তাদের পরিচয় উদঘাটন করে দেবে। এই কাজটি করে তারা রিপোর্ট দেবে।

জাতীয় সংসদ অধিবেশনে ১৪৭ বিধির আওতায় আনীত প্রস্তাবের সাধারণ আলোচনায় অংশ নিয়ে বুধবার তিনি এসব কথা জানান।

‘পঁচাত্তরের খুনি চক্রান্তকারীদের প্রেতাত্মারা এখনও ক্ষান্ত হয়নি। আজও তারা ঘৃণ্য তৎপরতা চালিয়ে যাচ্ছে, পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে এসে ইতিহাসের চাকাকে ঘুরিয়ে দিতে’— এমন দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব চক্রান্ত ব্যর্থ করার শপথ নিয়ে জাতীয় সংসদে সাধারণ প্রস্তাব উত্থাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

আরও পড়ুন: ‘ছাত্রদলের অপকর্ম নিয়ে কথা নেই, ছাত্রলীগের কিছু হলেই বড় নিউজ’

এ প্রস্তাব উত্থাপনের পর মন্ত্রী বলেন, ‘আগামী প্রজন্মের কাছে দায়বদ্ধতা থেকে এই কমিশন গঠন করা হবে। সেই কমিশন বঙ্গবন্ধু হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে একটি তদন্ত রিপোর্ট দেবে।’ 

তিনি বলেন, ‘আজকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে এই সংসদে আলোচনা হচ্ছে, কিন্তু তারা (বিএনপির সংসদ সদস্যরা) সংসদে নেই। তারা এই হত্যার রাজনীতিতে বিশ্বাসী। যারা বঙ্গবন্ধুকে প্রত্যক্ষভাবে হত্যা করেছে তাদের বিচার হয়েছে।’

আইনমন্ত্রী বলেন, ‘এখানে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে কারা জড়িত ছিল, তা খুঁজে বের করতে কমিশন গঠন করার কথা বলা হয়েছে। আমি আজ বলতে চাই, আগামী ১৬ ডিসেম্বরের পরে আমরা একটি কমিশন গঠন করবো। সেই কমিশনের দায়িত্ব হবে কোনো প্রতিহিংসা থেকে নয়, কোনো প্রতিশোধের জন্য নয়।

তিনি বলেন, ‘আজ বঙ্গবন্ধুকন্যা ‍উন্নয়নশীল দেশ করেছেন। এই উন্নত দেশ যদি তৈরি করতে হয় এবং তা যদি টিকিয়ে রাখতে হয়, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের স্বরূপ উন্মোচন হওয়া দরকার। তা না হলে আমরা নতুন প্রজন্মের কাছে দায়বদ্ধ থাকব। এ কমিশন হলে নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে কারা বেইমান, মীরজাফরী করেছে। যাদের পরিচয় দেয়া হবে তারা আর দেশকে নষ্ট করতে পারবে না। সেই কমিশনের কাজ হবে তদন্ত রিপোর্ট দেবে। নেপথ্য ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করবে।’

তারুণ্যের চোখে ঈদ: ভালোবাসা, সম্প্রীতি ও মিলনের বহুরঙা অনুভ…
  • ১৮ মার্চ ২০২৬
‘চাকরির বয়স ৪০ বছর, এই প্রথম কোনো শিক্ষার্থীর হাতে আমাকে মা…
  • ১৮ মার্চ ২০২৬
ইমাম ও ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা: নৈতিকতার কণ্ঠ কি আরও জো…
  • ১৮ মার্চ ২০২৬
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence