রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হবে সংসদে

৩০ আগস্ট ২০২২, ০৩:৫৬ PM
সংসদ ভবন

সংসদ ভবন © সংগৃহীত

বৈশ্বিক মহামারি কোভিড-১৯, রাশিয়া- ইউক্রেন যুদ্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সাম্প্রতিক বিভিন্ন সমস্যায় সরকারের নেওয়া পদক্ষেপ জাতিকে জানাতে সংসদে সাধারণ প্রস্তাব উঠবে আজ।

জাতীয় পার্টির সংসদ সদস্য ও দলটির মহাসচিব মো. মুজিবুল হক (কিশোরগঞ্জ-৩) এ প্রস্তাবটি তুলবেন বলে সংসদের কার্যসূচি থেকে জানা গেছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সংসদে প্রস্তাবটি তোলার পর তা নিয়ে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ পাচ্ছেন গুচ্ছ ভর্তিচ্ছুরা

কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায় মুজিবুল হকের প্রস্তাবটি হচ্ছে- ‘সংসদের অভিমত এই যে কোভিড-১৯, বৈশ্বিক অস্থিরতা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক বিপর্যয়, জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রভৃতি সমস্যা মোকাবিলা করতে সরকারের নেওয়া স্বল্প ও দীর্ঘ মেয়াদী টেকসই পদক্ষেপগুলো সংসদে আলোচনার মাধ্যমে জাতিকে অবহিত করা হোক।’

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬