বিদ্যুতের অবস্থা আগের চেয়ে ভালো : বিদ্যুত প্রতিমন্ত্রী

২৭ আগস্ট ২০২২, ০৬:৪৭ PM
 প্রতিমন্ত্রী নসরুল হামিদ

প্রতিমন্ত্রী নসরুল হামিদ © সংগৃহীত

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, দেশে বিদ্যুতের অবস্থা আগের চেয়ে ভালো। আগামী এক মাসের মধ্যে আরও স্বাভাবিক হবে বলে জানান তিনি।

শনিবার (২৭ আগস্ট) বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় প্রায় দেড় মাস ধরে লোডশেডিং চলছে। তবে গত এক মাস আগের চেয়ে বর্তমানে বিদ্যুতের অবস্থা আরেকটু ভালো। জ্বালানির দাম বিশ্ববাজারে কমলে আমরাও সমন্বয়ের দিকে যাবো। আমরা শতভাগ বিদ্যুতায়ন করেছি। বিদ্যুৎ জ্বালানি বিভাগ এ পরিস্থিতি থেকে বের হওয়ার চেষ্টায় আছে।

তিনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের প্রতিটি দেশেই অর্থনৈতিক প্রভাব পড়েছে। বাংলাদেশ তো এর বাইরে না। আমরা অর্থনীতির ভীত রচনা করেছি। আমাদের আরেকটু সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে।

আরও পড়ুন: কুর্মিটোলা হাসপাতালে ভুল ইনজেকশনে শিক্ষার্থীর মৃত্যু

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন, তিনি চিন্তা করলেন যে, বাবার স্বপ্ন বাস্তবায়ন করা গেলে তাহলে আমরা সবাই যে স্বপ্ন দেখছি সেটা বাস্তবায়ন হবে। ২০০১-০৮ বিএনপি সরকার বিদ্যুৎ সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনা ২০০০ সালের আগে বিদ্যুৎ সেক্টরকে দাঁড় করাতে যে পরিকল্পনা করেছেন, সেটিকে ধ্বংস করে দিয়েছে। তারা নিজেরা পকেট ভারি করতে করতে শুধুমাত্র থাম্বা বাণিজ্য করেছে।

ট্যাগ: বিদ্যুৎ
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close