২৫ টাকা বাড়ল চা শ্রমিকদের মজুরি, ধর্মঘট প্রত্যাহার

২০ আগস্ট ২০২২, ০৪:৪৭ PM
চা শ্রমিক

চা শ্রমিক © ফাইল ছবি

চা শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার (২০ আগস্ট) এ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তাদের নতুন মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শনিবার বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে এক সভা শেষে ধর্মঘট প্রত্যাহারের কথা জানানো হয়।

তিনশ টাকা মজুরির দাবিতে শনিবার অষ্টম দিনের মতো চা শ্রমিকদের আন্দোলন চলছিল। ধর্মঘট চলাকালে সরকার ও মালিকপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক হলেও মজুরি নিয়ে কোনো সমাধান না আসায় অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছিল শ্রমিকরা।

এরইমধ্যে শনিবার বিকালে শ্রীমঙ্গল উপজেলায় বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে চা-শ্রমিকদের সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক শুরু হয়। বেলা তিনটার দিকে শুরু হওয়া সেই বৈঠক থেকে সিদ্ধান্ত আসার পর চা-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা এল।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬