মেস থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার

১৬ আগস্ট ২০২২, ০৯:৫৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

রংপুরের একটি ছাত্রীনিবাস (মেস) থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ছাত্রী আত্মহত্যা করেছেন বলে মেসের অন্য শিক্ষার্থী জানিয়েছেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে জেলার মিঠাপুকুর উপজেলা রেজিষ্ট্রি অফিস সংলগ্ন রিমা ছাত্রীনিবাসে একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত ওই ছাত্রীর নাম মরিয়ম বিবি রিচি (১৮)। সে উপজেলার লতিবপুর ইউনিয়নের আবদুল্যাহ্পুর গ্রামের রুবেল মিয়ার মেয়ে এবং মিঠাপুকুর মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

আরও পড়ুন: হলের বাথরুমে নিজের গলা কাটলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী

পুলিশ ও ছাত্রীর পরিবার থেকে জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে সোমবার থাকার ঘরে যায় রিচি। মঙ্গলবার সকাল ১০টা বাজলেও ঘুম থেকে উঠেনি সে। ছাত্রীনিবাসের অন্য কক্ষের ছাত্রীরা দরজায় অনেক ডাকাডাকি করেও তার সাড়াশব্দ পায়নি। পরে পরিবার ও পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে। 

মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, ঘটনাস্থল থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence