আমি ট্রু সেন্সে বেহেশত বলিনি, কথার কথা বলেছি: পররাষ্ট্রমন্ত্রী

১৪ আগস্ট ২০২২, ০৬:৪৮ PM
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন © ফাইল ছবি

‘বেহেশতে’ থাকা নিয়ে বক্তব্যের জন্য সমালোচনার মুখে পড়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, তিনি ট্রু সেন্সে বেহেশত বলেননি, কথার কথায় বলেছেন। সেটা নিয়ে সাংবাদিকেরা তাকে বিপাকে ফেলেছেন।

রবিবার (১৪ আগস্ট) বিকেলে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশলেতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথাব বলেন।

তিনি বলেন, আমি কি মিডিয়ার স্বাধীনতা খর্ব করেছি? আফটার অল আই অ্যাম আ পাবলিক ফিগার। নিশ্চয়ই আপনারা আমাকে ক্রিটিসাইজ করতে পারেন। আই ডোন্ট মাইন্ড। তবে আগামীতে সাবধান হইতে হবে।

আরও পড়ুন: 'বেহেশতে আছি'র ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

‘‘আমি খোলামেলা মানুষ। আমি শিক্ষক মানুষ। আমি যেটা মনে করি, সেটা খোলামেলা বলে ফেলি। আমার দল থেকে আমাকে ইয়ো করেছেন। পজিশনে থেকে ভালো কথা বলা দরকার।’’

এর আগে গত শুক্রবার সিলেটে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের কাছে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থা নিয়ে কথা বলেন আব্দুল মোমেন।

তিনি বলেছেন, ‘বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, একটি পক্ষ থেকে এমন প্যানিক ছড়ানো হচ্ছে। বাস্তবে এর কোনো ভিত্তি নেই। বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় আমরা বেহেশতে আছি।’

পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের সমালোচনা চলছে। এ জন্য কোন প্রসঙ্গে বেহেশত বলেছেন, তা নিয়ে শনিবার ব্যাখ্যা দিয়েছেন তিনি।‌ তবে তাতেও সমালোচনা থামেনি।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬