‘বিদ্যুৎ সাশ্রয়ে চলতি বছরেই সাপ্তাহিক ছুটি ২ দিন করার চিন্তা’

১২ আগস্ট ২০২২, ০৪:৫৭ PM
শিক্ষামন্ত্রী দীপু মনি

শিক্ষামন্ত্রী দীপু মনি © ফাইল ছবি

২০২৩ সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করবে সরকার। তবে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা যায় কি না, তা ভেবে দেখছে সরকার। তবে এই মুহূর্তেই কোনো সিদ্ধান্তের কথা বলা যাচ্ছে না। হয়তো শিগগিরই সিদ্ধান্ত জানানো যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

আগে ঘোষণা করা হয়েছিল, নতুন শিক্ষাক্রম অনুযায়ী, আগামী বছর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন হবে। সম্প্রতি শিক্ষামন্ত্রী এক অনুষ্ঠানে এ কথা বলেছিলেন। এখন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শিগগির শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করার কথা ভাবা হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় মূলত এখন দুই দিন সাপ্তাহিক ছুটি আছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সাপ্তাহিক ছুটি এক দিন। এ জন্য বর্তমানে প্রাথমিক ও মাধ্যমিকের বেশির ভাগ বিদ্যালয়ে এক দিন সাপ্তাহিক ছুটি থাকে।

রংপুরে দুই ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা উধাও
  • ১২ ফেব্রুয়ারি ২০২৬
বরগুনায় ভোট গণনার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর নেওয়ার অভিযোগ
  • ১২ ফেব্রুয়ারি ২০২৬
ডিজিএফআই পরিচয়ে বিএনপি প্রার্থীর কাছে টাকা দাবি, গ্রেফতার ১
  • ১২ ফেব্রুয়ারি ২০২৬
এনসিপি প্রার্থীর ভাইয়ের ওপর হামলা, বিএনপির ৩৫ জনের বিরুদ্ধে…
  • ১২ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীতে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
  • ১২ ফেব্রুয়ারি ২০২৬
বগুড়ায় ভোটকেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে দুই জামায়াত নেত…
  • ১২ ফেব্রুয়ারি ২০২৬
X
APPLY
NOW!