টিকা সনদ ছাড়া প্রবেশ করা যাবে না শোকের অনুষ্ঠানে

১১ আগস্ট ২০২২, ১২:১৬ PM
শোক দিবসের অনুষ্ঠানে আসতে কোভিড-১৯ টিকা সনদ সঙ্গে রাখতে হবে

শোক দিবসের অনুষ্ঠানে আসতে কোভিড-১৯ টিকা সনদ সঙ্গে রাখতে হবে © ফাইল ছবি

করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আসতে কোভিড-১৯ টিকা সনদ সঙ্গে রাখতে হবে। আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সরকারি তথ্যবিবরণীতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনার বলা হয়েছে- অংশগ্রহণকারীদের সুরক্ষা প্রদানে সক্ষম মাস্ক সঠিকভাবে নাক-মুখ ঢেকে পরিধান করতে হবে। সবাইকে কোভিড-১৯ টিকা গ্রহণের সনদ দিতে হবে। অনুষ্ঠানস্থলের প্রবেশ পথ ও বহির্গমন পথ ভিন্ন ও একমুখী হতে হবে।

সাবান পানি দিয়ে হাত ধোয়া অথবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। আলোচনা সভা ও মিলাদ মাহফিলে ধারণক্ষমতার অর্ধেক বা তার কম অংশগ্রহণ করতে পারবে। অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

আরো পড়ুন: প্যানেল প্রত্যাশীদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

সর্দি, কাশি, জ্বর বা শ্বাসকষ্ট নিয়ে কেউ অনুষ্ঠানে প্রবেশ করবেন না। হাঁচি বা কাশির সময় টিস্যু, রুমাল বা কনুই দিয়ে নাক ও মুখ ঢাকতে হবে। টিস্যু ও বর্জ্য ফেলার জন্য পর্যাপ্ত ঢাকনাযুক্ত বিন থাকতে হবে এবং জরুরিভাবে অপসারণের ব্যবস্থা করতে হবে। স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যবিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।

তারুণ্যের চোখে ঈদ: ভালোবাসা, সম্প্রীতি ও মিলনের বহুরঙা অনুভ…
  • ১৮ মার্চ ২০২৬
‘চাকরির বয়স ৪০ বছর, এই প্রথম কোনো শিক্ষার্থীর হাতে আমাকে মা…
  • ১৮ মার্চ ২০২৬
ইমাম ও ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা: নৈতিকতার কণ্ঠ কি আরও জো…
  • ১৮ মার্চ ২০২৬
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence