মন্ত্রী-প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন মেয়ররা

০৮ আগস্ট ২০২২, ০৩:৪৭ PM
মন্ত্রী-প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন মেয়ররা

মন্ত্রী-প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন মেয়ররা © ফাইল ছবি

রাজধানীর দুই মেয়রকে মন্ত্রী এবং চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের মেয়রকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।

আর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ১ জুলাই থেকে রাত ৮টার পর ঢাকা শহর বন্ধ: মেয়র তাপস

চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রদের পদমর্যাদা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী করার সানুগ্রহ অনুমোদন দিয়েছেন। মেয়রদের পদমর্যাদা প্রদান করে গেজেট প্রকাশের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।

সংঘর্ষে কিরিচ হাতে ছাত্রদল নেতার নাম-পরিচয় প্রকাশ করলেন শিব…
  • ২১ এপ্রিল ২০২৬
অফিস পাচ্ছেন এমপিরা, গাড়ি চাইলেন হাসনাত
  • ২১ এপ্রিল ২০২৬
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল …
  • ২১ এপ্রিল ২০২৬
তারকাদের শোপিস না বানিয়ে ত্যাগী নারীদের মূল্যায়নে বিএনপিকে …
  • ২১ এপ্রিল ২০২৬
সিটি কলেজে শিবিরের হামলা, রাতে ঢাবিতে বিক্ষোভের ডাক ছাত্রদল…
  • ২১ এপ্রিল ২০২৬
‎জাবিতে ২ বছরে পানির স্তর নেমেছে ৭.৬৪ ফুট
  • ২১ এপ্রিল ২০২৬