শেখ কামালের জন্মদিনে বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধা

০৫ আগস্ট ২০২২, ১০:২১ PM
শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শহীদ শেখ কামালের জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করেছে বঙ্গবন্ধু পরিষদ। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুক্রবার সকাল ১০টায় শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

এসময় বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, সভাপতিমণ্ডলীর সদস্য উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পুড়ন: শেখ কামাল: প্রধানমন্ত্রীর পুত্র হয়েও যিনি একটি কাপ ভাঙার দায় এড়াননি

পুষ্পস্তবক অর্পণের সময় সংগঠনটির নেতারা বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন।

এসময় সংগঠনটির নেতারা শেখ কামালের রাজনৈতিক জীবনের পাশাপাশি ক্রিড়া ও সংস্কৃতির ক্ষেত্রে অসামান্য অবদানের কথা তুলে ধরেন। স্বাধীন বাংলাদেশে আবাহনী ক্রিড়া চক্র গঠন ও স্পন্দন শিল্পী গোষ্ঠী প্রতিষ্ঠার মাধ্যমে যুব সমাজকে ক্রিড়া ও সংস্কৃতি ক্ষেত্রে মনোনিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শেখ কামাল।

ট্যাগ: ঢাবি
আমার সঙ্গে অন্য নারী তুলনা করে আমার বিজয়কে কলুষিত করছেন
  • ২০ এপ্রিল ২০২৬
দাখিল পরীক্ষার প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ ট…
  • ২০ এপ্রিল ২০২৬
বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম
  • ২০ এপ্রিল ২০২৬
ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
  • ২০ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ১৩ হাজার কৃষক
  • ২০ এপ্রিল ২০২৬
দল হয়ত ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ
  • ২০ এপ্রিল ২০২৬