রাজধানীতে স্ত্রীর হাত-পা বেঁধে চোখের সামনেই ফাঁস নিলেন স্বামী

২৯ জুলাই ২০২২, ০১:০৪ PM
ফাঁস নিলেন স্বামী

ফাঁস নিলেন স্বামী © প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে খন্দকার আশিকুর রহমান (২৫) নামে এক তরুণের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। তবে এই তরুণের স্ত্রী দাবি করেছেন, ‘এই ঘটনার মুহূর্তে তিনি তার স্ত্রীর হাত-পা বেঁধে এরপর নিজেই গলায় ফাঁস দেন।’

শুক্রবার (২৯ জুলাই) সকালে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আলতাফ হোসেন  এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কাটাসুরের ২ নম্বর গলির ৯৩/১ নম্বর বাড়ির নিচতলায় এই ঘটনা ঘটে। 

এই ঘটনায় প্রতিবেশী ভাড়াটিয়ারা আশিকুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত আশিকুর রহমান ঝালকাঠি সদর উপজেলার দিবাকরকাঠি গ্রামের খন্দকার এনায়েত হোসেনের ছেলে। তিনি রাজধানীতে মোটরসাইকেল রাইড শেয়ারিং করতেন।

উপ-পরিদর্শক আলতাফ হোসেন বলেন, ‘পাঁচ মাস আগে প্রেমের সম্পর্কে তানজিলা আক্তার মারিয়া নামে এক তরুণীকে বিয়ে করেন তিনি। এরপর থেকে ওই বাসায় ভাড়া থাকতেন। তার স্ত্রী বনানীতে একটি কুরিয়ার সার্ভিস কোম্পানীতে চাকরি করেন।’

তিনি আরও বলেন, ‘তার স্ত্রী দাবি করছেন, পারিবারিক কলহের কারণে গতরাতে কথা কাটাকাটির এক পর্যায়ে রুমের ভেতর আশিকুর তার (স্ত্রী) হাত-পা রশি দিয়ে এবং মুখ বালিশের কভার দিয়ে বাঁধে। এরপর তিনি নিজেই ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরে কৌশলে স্ত্রী নিজের হাত পায়ের বাঁধন খুলে তাকে ঝুলন্ত অবস্থায় থেকে নিচে নামান। তার কান্নাকাটির শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। তখন প্রতিবেশীরাই তাকে হাসপাতলে নিয়ে যান।’

আলতাফ হোসেন বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত তার পরিবারে কেউ কোনো অভিযোগ করেননি। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায়…
  • ১১ এপ্রিল ২০২৬
close