রেলে ডিসিপ্লিন নিয়ে এসেছি: রেলমন্ত্রী

২৮ জুলাই ২০২২, ০৫:৫৮ PM
অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন

অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন © ফাইল ছবি

বাংলাদেশের রেল ব্যবস্থাপনায় ডিসিপ্লিন নিয়ে এসেছি বলে মন্তব্য করেছেন রেলপথ বিভাগের মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার (২৮ জুলাই) সুপ্রিম কোর্ট বারের অডিটোরিয়াম উদ্ভোধনের পর এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

নুরুল ইসলাম সুজন বলেন, মানুষ রেলে চড়া ভুলে গিয়েছিল, সেটিকে আমরা যুগোপযোগী করেছি। রেলের সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে আলাদা রেললাইন সেতু ভবন করা হচ্ছে।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে রেলের অনিয়ম দূর করতে কালোবাজারি মুক্ত করার চেষ্টা করছি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। দিনাজপুরে সম্প্রতি আমার ভূমিহীনতা দূর করেছি। 

এর আগে সুপ্রিম কোর্ট বারের সুসজ্জিত অডিটোরিয়ামের উদ্ভোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, আইনমন্ত্রী আনিসুল হক, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন, রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, বেসামরিক ও বিমান পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

এতে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, অনুষ্ঠান পরিচালনা করেন বারের সম্পাদক আব্দুন নুর দুলাল।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬