শাশুড়িকে পালিয়ে বিয়ে করার মামলায় ৯ বছর পর গ্রেফতার জামাই 

২৫ জুলাই ২০২২, ০১:৫০ PM
৯ বছর পর মেয়ের জামাইকে গ্রেফতার

৯ বছর পর মেয়ের জামাইকে গ্রেফতার © ফাইল ছবি

নেত্রকোনার মোহনগঞ্জে শাশুড়িকে নিয়ে পালিয়ে বিয়ে করার ঘটনায় শ্বশুরের মামলায় ৯ বছর পর মেয়ের জামাইকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে পার্শ্ববর্তী আটপাড়া উপজেলার কৃষ্ণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মেয়ের জামােই আয়াতুল ইসলাম (৩৩) মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের মেদিপাথরখাটা গ্রামের শাহ জামালের ছেলে। শ্বাশুরি নাসরিনকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করার ঘটনায় গত ২০১১ আয়াতুলের বিরুদ্ধে মামলা করেন শ্বশুর।

২০১৩ সালে আয়াতুলকে এক বছর ছয় মাসের কারাদণ্ড ও সেইসাথে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন বিজ্ঞ আদালত। এরপর থেকেই আয়াতুল পলাতক ছিলেন বলে জানায় পুলিশ।

আরও পড়ুন: বাড়িতে প্রেমিকার অবস্থান, অন্য তরুণীকে নিয়ে পালালেন জবি ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একই গ্রামের মতি মিয়ার মেয়ে মরিয়মকে বিয়ে করে আয়াতুল। এক পর্যায়ে শাশুড়ি নাসরিনের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে তার। পরে শাশুড়িকে নিয়ে পালিয়ে সিলেটে গিয়ে বিয়ে করে কয়েক মাস তারা একত্রে বসবাস করেন। এ ঘটনায় শ্বশুর মতি মিয়া বাদী হয়ে আয়াতুলকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছিলেন। পরে মামলার রায় ঘোষণা করেন আাদালত। তবে দেড় বছর আগে মামলার বাদী মতি মিয়া মারা গেছেন বলে জানান এলাকাবাসী।

মোহনগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার (২৫ জুলাই) সকালে আায়তুলকে আদালতে প্রেরণ করা হবে।

ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
close