পদ্মা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

১৭ জুলাই ২০২২, ১১:৩৮ PM
পদ্মা সেতু

পদ্মা সেতু © ফাইল ফটো

পদ্মা সেতুতে সিলিন্ডার বোঝাই পিকআপ উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

রবিবার (১৭ জুলাই) রাত ১০টায় সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. রাজু খন্দকার ও মো. কাউসার। প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসাইন। তিনি বলেন, শরীয়তপুর থেকে সিলিন্ডার বোঝাই একটি পিকআপ পদ্মা সেতু হয়ে ঢাকায় যাচ্ছিলেন। সেতুর ১৩ নম্বর পিলারের কাছে হঠাৎ পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, এই ঘটনায় আরও তিনজন আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ইটভাটার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু
  • ০৩ মার্চ ২০২৬
মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠানের মাঝেই নিভে গেল মায়ের প্রাণ
  • ০৩ মার্চ ২০২৬
এমপির ইফতার মাহফিলে বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ
  • ০৩ মার্চ ২০২৬
শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ সহযোগী দেশি-বিদেশি অস্ত্রসহ …
  • ০৩ মার্চ ২০২৬
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ০৩ মার্চ ২০২৬
নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বি…
  • ০৩ মার্চ ২০২৬