পেট ফেটে বেরিয়ে আসা শিশুর পক্ষে রিট করার পরামর্শ হাইকোর্টের

১৭ জুলাই ২০২২, ১২:১৪ PM
পেট ফেটে বেরিয়ে আসা শিশু

পেট ফেটে বেরিয়ে আসা শিশু © সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে দুর্ঘটনার সময় অন্তঃসত্ত্বা নারীর পেট ফেঁটে রাস্তায় জন্ম নেওয়া শিশুটির পক্ষে রিট করার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। শিশুটির দেখাশোনা ও ভবিষ্যতে তার ক্ষতিপূরণের জন্য এই পরামর্শ দেওয়া হয়।

রোববার (১৭ জুলাই) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের যৌথ বেঞ্চ এ পরামর্শ দেন।

এর আগে এক আইনজীবী স্বপ্রণোদিত আদেশ দেয়ার আবেদন জানালে হাইকোর্ট বলেন, রিট আকারে আসলে এ বিষয়ে আদেশ দেবেন।

এর আগে গতকাল শনিবার দুপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীর আলট্রাসনোগ্রাফি করাতে বাড়ি থেকে ত্রিশাল এসেছিলেন জাহাঙ্গীর। রাস্তা পারাপারের সময় ময়মনসিংহ গামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও সন্তান মারা যায়। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেছে গর্ভে থাকা সাত মাস বয়সী নবজাতক। সড়ক দুর্ঘটনার সময় অন্তঃসত্ত্বা নারীর পেট ফেটে সাত মাসের নবজাতক বেরিয়ে যায়। 

ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী মালবাহী ময়মনসিংহগামী ঢাকা মেট্রো-ট-২০-৩৫৮০ ট্রাকটি একই পরিবারের তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। তবে ভূমিষ্ঠ নবজাতক শিশুটিকে উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
close