তাপপ্রবাহ অব্যাহত থাকবে যেসব জেলায়

১৪ জুলাই ২০২২, ০১:৩৬ PM
তীব্র গরম

তীব্র গরম © সংগৃহিত

রাজধানী ঢাকাসহ পাঁচটি জেলা ও দুটি বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এমনকি তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভার বর্ষণ হতে পারে। 

আরও পড়ুন: টানা পাঁচ ওয়ানডে সিরিজ জয় করল বাংলাদেশ

আবহাওয়া অধিদফতর আরো জানিয়েছে, ঢাকা, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলাসহ রাজশাহী ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে ৩৮.০ ডিগ্রি সেলসিয়াস; আর তৃতীয় সর্বোচ্চ দিনাজপুরে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সিলেটে ৩৭.৩ ডিগ্রি, শ্রীমঙ্গলে ৩৭.২ ডিগ্রি, রংপুর, বগুড়া ও ঈশ্বরদীতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। 

এছাড়া আগামী তিন দিনের আবহাওয়ায় বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি ধরনের সক্রিয় রয়েছে।

আনচেলত্তির ছোঁয়ায় যেভাবে বদলে গেলেন ভিনিসিয়ুস জুনিয়র
  • ০১ জুলাই ২০২৬
প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরু…
  • ০১ জুলাই ২০২৬
রান্নাঘরের ৯ মসলা, উপকারের পাশাপাশি জেনে নিন লুকিয়ে থাকা ঝু…
  • ০১ জুলাই ২০২৬
লালগালিচা ও ঘোড়ার গাড়িতে বাকৃবি অধ্যাপককে রাজকীয় বিদায়
  • ০১ জুলাই ২০২৬
ঢাবিতে কীভাবে অনার্স ভর্তি বন্ধ করা যায়, ভাবতে হবে
  • ০১ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রুয়েট…
  • ০১ জুলাই ২০২৬