ছেলের লাশ তুলে আনলেন মা!

১২ জুলাই ২০২২, ০৫:২০ PM
ক্ষেতলাল থানা

ক্ষেতলাল থানা © সংগৃহীত

জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক শিশু মারা গেছেন। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, মঙ্গলবার সকালে ক্ষেতলাল উপজেলার পাঁচখুপী গ্রামে এই ঘটনা ঘটেছে। মৃত রাকিব হাসান ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, সকালে বাড়ির পাশে অবস্থিত পুকুর পাড়ে খেলছিল শিশু রাকিব। হঠাৎ রাকিব পানিতে পড়ে ডুবে যায়। এ সময় রাকিবের বাবা বাড়িতে ছিলেন না। রাকিবের মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। পরে রাকিবকে না পেয়ে বাড়ির আশেপাশে খোঁজাখুঁজির পর রাকিবের লাশ পুকুরের ভাসতে দেখেন রাকিবের মা। পরে তিনি নিজেই ছেলের লাশটি পানি থেকে তুলে নিয়ে আসেন এবং কান্নায় ভেঙে পড়েন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন ইয়াজদানী জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence