ঈদে বেড়াতে গিয়ে নৌকা ভাড়া নিয়ে বিবাধে শিক্ষার্থীসহ আহত ১০

১১ জুলাই ২০২২, ১০:২৫ AM
হাসপাতালে চিকিৎসাধীনরা

হাসপাতালে চিকিৎসাধীনরা © সংগৃহীত

লক্ষ্মীপুরে ঈদের দিন নৌকার ভাড়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে ৬ শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৪ জনকে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

রোববার (১০ জুলাই) বিকালে সদর উপজেলার টুমচর ইউনিয়নে কালিরচর খেয়াঘাটের দক্ষিণ পাড়ে এই ঘটনা ঘটে। 

আহতরা হলেন- তানজিদ রাহাত, আব্দুল্লাহ আল নিলয় , সম্রাট, আরিফ হোসেন, রিপন, মো. আলী, মো. রাজন ও রিপনসহ ১০ জন। তারা সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের বড় বাড়ির বাসিন্দা এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। 

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানিয়েছে, ঈদে তারা একসঙ্গে ঘুরতে বের হন। গ্রামের পাশে বয়ে যাওয়া রহমখালী খাল দেখতে যান তারা। সেখানে নৌকার মাঝি খোরশেদের সঙ্গে ভাড়া নিয়ে তানজিদের কথা কাটাকাটি হয়। এ সময় নৌকায় থাকা সাহেদ নামে অন্য এক ব্যক্তি মাঝিরপক্ষ নিয়ে তাদের মারধরে উদ্যত হয়। এরপর মোবাইলে খবর পেয়ে সাহেদের লোকজন জড়ো হয় হামলা চালান। 

ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) মো. খুরশিদ আলম বলেন, অভিযুক্ত সাহেদ কালিরচর গ্রামের চিহ্নিত বখাটে। কারণে-অকারণে সাহেদ সবসময় বেপরোয়া থাকে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছেন তিনি। এই বিষয়ে থানায় কেউ এখনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence