হাসিলের টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

১১ জুলাই ২০২২, ০৮:০০ AM
ছাত্রলীগ নেতা

ছাত্রলীগ নেতা © সংগৃহীত

নোয়াখালীতে ঈদুল আজহার জন্য স্থাপিত পশুর হাটের হাসিলের টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধে রিফাতুল ইসলাম রিফাত (২৩) নামের এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। এসময় ধাওয়া পাল্টা-ধাওয়ায় আরও ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা রিফাত উপজেলা ছাত্রলীগের সদস্য ও সোনাইমুড়ী পৌরসভার নোয়া বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে। আহত রিফাত নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (১০ জুলাই) রাতে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের মদিনা ভবনের সামনে এ ঘটনা ঘটে। 

জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল বলেন, পৌরসভার হাইস্কুল মাঠে পশুর বাজার সরকারিভাবে ইজারা দেওয়া হয়। ওই বাজারের হাসিল আদায়ের টাকা সরকার দলীয় নেতাকর্মীদের সমন্বয় করে শিডিউল ক্রয়কারীদের মধ্যে বিতরণের সিদ্ধান্ত নেয় স্থানীয় নেতারা। এর মধ্যে সোনাইমুড়ী পৌরসভার বানুয়া গ্রামে সরকার দলীয় নেতাকর্মীদের হাসিলের ৪০ শতাংশ, নাওতলা গ্রামের নেতাকর্মীদের ২০ শতাংশ ও পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ডের নেতাকর্মীদের হাসিলের ৪০ শতাংশ টাকা ভাগ করে দেওয়ার কথা ছিল। এর মধ্যে আমাকে হাসিল আদায়ের ২০ শতাংশ ও রাসেলের লোকজনকে ২০ শতাংশ টাকা দেওয়ার কথা ছিল। শুক্রবার স্থানীয় এমপির অনুসারী নেতারা হাসিল আদায়ের টাকা ভাগ করে রাসেলের কাছে দিয়ে দেয়। পরবর্তীতে রাসেল টাকা সমানভাবে ভাগ হবে না ঘোষণা দিলে বিরোধ দেখা দেয়। 

জানা গেছে, বিরোধের জেরে রোববার রাত ৯টার দিকে ছাত্রলীগ কর্মী রিফাত তার দোকান থেকে বাড়ি যাওয়ার পথে মদিনা ভবনের সামনে তাকে গতিরোধ করে রাসেল, জয়নালসহ তাদের ১০-১৫ জন তার ওপর হামলা চালায়। শেষে রাসেলের নির্দেশে জয়নাল নামে এক যুবক রিফাতের পায়ে গুলি চালায়। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রিফাত নামে এক যুবকের পায়ের পাতায় আঘাতের চিহ্ন রয়েছে। গুলির আঘাতের চিহ্ন কিনা তা ডাক্তারি রিপোর্ট হাতে পেলে বলা যাবে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence