বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ, মহাসড়কে ১৮ কি. মি. যানজট

০৮ জুলাই ২০২২, ১২:১৩ PM
বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ © ফাইল ফটো

সড়ক দুর্ঘটনা, টোল আদায় বন্ধ ও ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ১৮ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৮ জুলাই) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে সদর উপজেলার পাঁচ বিক্রমহাটি পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

যানজটের কারণে ঘর মুখো মানুষ বিশেষ করে নারী ও শিশুরা বিপাকে পড়েছেন। গন্তব্যে যেতে দুই থেকে তিনগুণ বেশি সময় লাগছে।

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে বাস-পিকআপের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। এতে এক ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এছাড়া অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। আশা করা যাচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চালাচল স্বাভাবিক হবে।

এছাড়াও অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হবে বলে তিনি জানান।

মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে:…
  • ০৭ এপ্রিল ২০২৬
কুয়েটে ফিরছে বৈশাখী মেলা, প্রশাসনের উদ্যোগে উচ্ছ্বসিত শিক্ষ…
  • ০৭ এপ্রিল ২০২৬
ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল কোথায়
  • ০৭ এপ্রিল ২০২৬
জুনিয়রকে মাথা ফাটানোর অভিযোগ, শাস্তি পেলেন ছাত্র ইউনিয়ন নে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের বিদায় স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস: পদের চেয়েও মৌখিক পরীক্ষায় প্রার্থীর সংখ্যা কম
  • ০৭ এপ্রিল ২০২৬
close