পদ্মা সেতুতে জয়-পুতুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি

০৪ জুলাই ২০২২, ০১:২৫ PM
জয়-পুতুলের সঙ্গে প্রধানমন্ত্রী

জয়-পুতুলের সঙ্গে প্রধানমন্ত্রী © টিডিসি ফটো

পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার সঙ্গে ছিলেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্য সদস্যরা। 

আজ সোমবার সকাল ৮টার দিকে গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন তারা। এরপর ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় টোল দিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি বহর সেতুতে উঠে। এরপর সেতুর মাঝামাঝি গিয়ে সন্তানদের নিয়ে কিছু সময় কাটান শেখ হাসিনা। এসময় সেখানে তারা ছবিও তোলেন।

পদ্মা সেতুতে তোলা তেমনই একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেছেন সজীব ওয়াজেদ জয়। এতে দেখা যাচ্ছে, ছেলে ও মেয়ের সঙ্গে হাসিমুখে সেলফি তুলছেন মা শেখ হাসিনা।

গত ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের পর নিজে টোল দিয়ে সেতু পাড়ি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। পরে জাজিরা প্রান্ত থেকে আকাশপথে হেলিকপ্টারে করে ফেরেন তিনি।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close