ঈদযাত্রায় মোটরসাইকেল নিষিদ্ধ

০৩ জুলাই ২০২২, ০৭:০৪ PM
ঈদযাত্রায় মোটরসাইকেল নিষিদ্ধ

ঈদযাত্রায় মোটরসাইকেল নিষিদ্ধ © ফাইল ছবি

ঈদযাত্রায় আগামী ৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত এক জেলা থেকে আরেক জেলায় রাইড শেয়ারিং বা ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। 

রোববার (৩ জুলাই) সচিবালয়ে ঈদযাত্রা নিয়ে বৈঠকের পর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী সাংবাদিকদের এই তথ্য জানান। 
 
সচিব ব‌লেন, যৌক্তিক কারণ ছাড়া ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরের তিন দিন—এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করবে না। 

এর ব্যাখ্যায় তি‌নি ব‌লেন, ঢাকার মোটরসাইকেল ঢাকায় চালাতে হবে। চট্টগ্রামের মোটরসাইকেল চট্টগ্রামে এবং বরিশালের মোটরসাইকেল বরিশালে চালাতে হবে। জরুরি কারণে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হলে পুলিশের অনুমতি নি‌য়ে যাওয়া যা‌বে। এ বিষ‌য়ে সরকার প্রজ্ঞাপন জা‌রি কর‌বে।

সভার কার্যপত্রে বলা হয়েছে, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন যে জেলা থেকে গ্রহণ করা হয়েছে, ঈদের দিনসহ আগে ও পরে সাতদিন ওই জেলায় চলাচল সীমিত থাকবে। 

মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে:…
  • ০৭ এপ্রিল ২০২৬
কুয়েটে ফিরছে বৈশাখী মেলা, প্রশাসনের উদ্যোগে উচ্ছ্বসিত শিক্ষ…
  • ০৭ এপ্রিল ২০২৬
ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল কোথায়
  • ০৭ এপ্রিল ২০২৬
জুনিয়রকে মাথা ফাটানোর অভিযোগ, শাস্তি পেলেন ছাত্র ইউনিয়ন নে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের বিদায় স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস: পদের চেয়েও মৌখিক পরীক্ষায় প্রার্থীর সংখ্যা কম
  • ০৭ এপ্রিল ২০২৬
close