আবারও বেড়েছে এলপি গ্যাসের দাম

০৩ জুলাই ২০২২, ০৪:০৪ PM
এলপি গ্যাস

এলপি গ্যাস © সংগৃহীত

ভোক্তা পর্যায়ে দেশে ১২ কেজির এলপি গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছে ১২ টাকা। আজ রোববার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকেই নির্ধারিত নতুন দাম কার্যকর হবে। দাম বাড়ানোর ফলে এখন প্রতি সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে ১ হাজার ২৫৪ টাকা। এর আগে তা ছিল ১ হাজার ২৪২ টাকা।

রোববার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সিলিন্ডারের এই নতুন দাম নির্ধারণ করে দেয়।

তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে। গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৫৭ টাকা ৯১ পয়সা থেকে বাড়িয়ে ৫৮ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সাথে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি।

গত ১২ এপ্রিল দেশে প্রথম বারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তার পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

আরও পড়ুন: পদ্মা সেতুতে ঈদের আগে চালু হচ্ছে না মোটরসাইকেল

চলতি বছরের জানুয়ারিতে ৫০ টাকা কমিয়ে এলপিজির দাম ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করে সরকার। ফেব্রুয়ারি মাসে ৬২ টাকা দাম বাড়ানো হয়। মার্চ মাসে তা বাড়িয়ে ১ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়। এপ্রিল মাসে আরো ৪৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৯ টাকা দাম নির্ধারণ করা হয়। মে মাসে তা ১০৪ টাকা কমিয়ে ১ হাজার ৩৩৫ টাকা করা হয়। (২ জুন) ১২ কেজির প্রতিটি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমানো হয়। ফলে প্রতি সিলিন্ডারের দাম দাঁড়ায় ১ হাজার ২৪২ টাকা।

 
 
ট্যাগ: গ্যাস
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close